ইনকিউবেটরে সেই নবজাতক, এখনো মেলেনি পরিচয়

ইনকিউবেটরে সেই নবজাতক, এখনো মেলেনি পরিচয়

রাজধানীর খিলগাঁওয়ে রাস্তার পাশে পলিথিন ব্যাগ থেকে উদ্ধার হওয়া নবজাতককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে স্যালাইন দেওয়া হলেও মুখে খাবার তুলে দেওয়া হয়নি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান ডা. মনীষা ব্যানার্জী জানান, নবজাতককে ইনকিউবেটরে রেখে প্রয়োজনীয় তাপ দেওয়া হচ্ছে। তার স্যালাইন চলছে। তবে এখনো মুখে তরল খাবার তুলে দেওয়া হয়নি। জন্মের পর ধকল যাওয়ায় নবজাতক এখনো ঝুঁকিমুক্ত নয়। চিকিৎসকরা বলছেন, নবজাতকটি এখনো ঝুঁকিমুক্ত নয়। এ দিকে গতকাল পর্যন্ত তার পরিচয়ও শনাক্ত হয়নি। গত সোমবার সকালে খিলগাঁওয়ের সি ব্লকের ২২৭ নম্বর বাসার সামনে রাস্তায় পলিথিনের শপিং ব্যাগ নিয়ে দুইটি বিড়াল টানাহেঁচড়া করছিল। ওই সময় এক নারী ব্যাগটি নাড়া দিতেই ভেতর থেকে নবজাতকের কান্না ভেসে আসে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শিশুটিকে উদ্ধারের পর খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, তারা জানতে পেরেছেন একজন নারী ব্যাগে ভরে ওই নবজাতককে ফেলে রেখে যায়। তাকে এখনো শনাক্ত করা যায়নি। কেউ নবজাতকের দাবি নিয়েও আসেনি।
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু পূর্ববর্তী

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

বিল গেটসের চেয়ে ধনী হয়েও 'শীর্ষ ধনী' নন রতন টাটা, কেন? পরবর্তী

বিল গেটসের চেয়ে ধনী হয়েও 'শীর্ষ ধনী' নন রতন টাটা, কেন?

কমেন্ট