ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেলের ধাক্কায় সুনিতা (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালকসহ আহত হয়েছেন আরো দুজন। গতকাল মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সুনিতা উপজেলার ধনতলা ইউনিয়নের আঠিয়াবাড়ী গ্রামের সুবাস চন্দ্রের মেয়ে ও লোহাগাড়া বঙ্গভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন চাড়োল গ্রামের জসিমের স্ত্রী মানসী (২২) এবং আঠিয়াবাড়ী গ্রামের সুজন আলীর ছেলে পলাশ (১৯)। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশের বাবা সুজন বলেন, ধনতলা ইউনিয়নের দোলুয়া মেলা থেকে সুনিতা ও মানসী পলাশের মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন। সিন্দুরপিন্ডি নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা দুটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী পলাশ, পেছনে বসে থাকা সুনিতা ও মানসী পাকা রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই সুনিতার মৃত্যু হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী হাসপাতালে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. উম্মে কুলসুম মুনি বলেন, মাথায় প্রচণ্ড আঘাতের ফলে ঘটনাস্থলেই সুনিতার মৃত্যু হয়েছে। আহত মানসীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং পলাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু পূর্ববর্তী

চট্টগ্রামে বিদুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইনকিউবেটরে সেই নবজাতক, এখনো মেলেনি পরিচয় পরবর্তী

ইনকিউবেটরে সেই নবজাতক, এখনো মেলেনি পরিচয়

কমেন্ট