অস্ট্রেলিয়ায় দিনে ১০ লাখ পাখি হত্যা করে বিড়াল!

অস্ট্রেলিয়ায় দিনে ১০ লাখ পাখি হত্যা করে বিড়াল!

অস্ট্রেলিয়ায় প্রতিদিন ১০ লাখেরও বেশী পাখি হত্যা করে বন্য ও পোষা বিড়াল। এরফলে অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে। বুধবার প্রকাশিত নতুন গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র। বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন বিড়াল প্রতি বছর ৩১ কোটি ৬০ লাখ এবং পোষা বিড়াল বছরে ৬ কোটি ১০ লাখ পাখি মারে। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্বে থাকা জন উইনারস্কি বলেন, ‘প্রত্যেকেই জানে যে বিড়াল পাখি হত্যা করে। তবে এ গবেষণায় দেখা গেছে জাতীয় পর্যায়ে পাখি নিধনের এ সংখ্যা ভয়ংকর।’ তিনি বলেন, এভাবে পাখি নিধন অব্যাহত থাকলে অনেক প্রজাতির পাখি বিলুপ্তি হয়ে যাবে।
রসায়নে নোবেল জিতলেন তিন মলিকিউল গবেষক পূর্ববর্তী

রসায়নে নোবেল জিতলেন তিন মলিকিউল গবেষক

চীনের উন্নয়ন–দর্শন পরবর্তী

চীনের উন্নয়ন–দর্শন

কমেন্ট