উলিপুরে ট্রেডল পাম্প উদ্ভাবক নরেন্দ্রনাথ আর নেই

উলিপুরে ট্রেডল পাম্প উদ্ভাবক নরেন্দ্রনাথ আর নেই

ট্রেডল পাম্প ও ট্রেডল প্রিন্টিং প্রেসের উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব আর নেই। শুক্রবার রাত ১০.২০মিনিটে কুড়িগ্রামের উলিপুরস্থ জোদ্দারপাড়াস্থ তাঁর নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। ১৯২৬ সালের ১৬ নভেম্বর উপজেলার কাশিরখামার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালে ট্রেডল পাম্প (ঢেঁকিকল) তিনি উদ্ভাবন করে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত হন এবং একটি বেসরকারি সংস্থার ব্যয়ে থাইল্যান্ডসহ একাধিক দেশ ভ্রমণ করেন। চিন্তা ও উদ্ভাবনী প্রতিভা দিয়ে নরেন্দ্রনাথ দেব ১৯৭৭ সালে ঢেঁকিকল আবিস্কার করে আলোড়ন সৃষ্টি করেন। তার এই উদ্ভাবন দেখে মুগ্ধ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নোবেল বিজয়ী ড. ইউনুছ, কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দেশী-বিদেশী বিজ্ঞানীরা। তার আবিস্কৃত ঢেঁকিকল শুধু বাংলাদেশে নয়, দেশের গন্ডি ছড়িয়ে নেপাল, ভিয়েতনাম, ভারত ও থাইল্যান্ডের কৃষকরা ব্যবহার করছেন। ১৯৮৩ সালে ঢাকা বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার লাভ করে তার আবিষ্কৃত ঢেঁকিকল। এছাড়াও ১৯৯১ সালের নভেম্বর মাসে হোটেল সোনারগাঁতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয়া হয়। তার আবিষ্কৃত ঢেঁকিকল নিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ‘জননী’ নাটক তৈরি করেন। উলিপুরের এই প্রাণ পুরুষ ৯১ বছর কর্মময় জীবনের সমাপ্তি ঘটিয়ে পরপারে চলে যাওয়ায় তার পরিবারসহ উলিপুরবাসী শোকাহত । তিনি স্ত্রী ৪ ছেলে ২ কন্যা ও নাতীনাতনীসহ অনেক আত্ময়ীস্বজন রেখে গেছেন। তার পরলোকগমনে গভীর শোক প্রকাশ করে শোক সমÍপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার প্রমুখ।
মুক্তামনির হাতে আরেকটি অপারেশন সম্পন্ন পূর্ববর্তী

মুক্তামনির হাতে আরেকটি অপারেশন সম্পন্ন

অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সচিবালয়ের সামনে ডিইউজের অবস্থান কর্মসূচি মঙ্গলবার পরবর্তী

অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সচিবালয়ের সামনে ডিইউজের অবস্থান কর্মসূচি মঙ্গলবার

কমেন্ট