ফিটনেস : পরিচ্ছন্নতাই রোগমুক্তি

ফিটনেস : পরিচ্ছন্নতাই রোগমুক্তি

নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। এ জন্য চাই শুধু সদিচ্ছা। খাওয়ার আগে হাত ধোয়াটা প্রয়োজনীয় মনে করলেও এমন অনেক বিষয় আছে, যা আমরা খেয়াল করি না। কিন্তু এসব বিষয়ে একটু খেয়াল রাখলে নিজেকে অনেক রোগ থেকে মুক্ত রাখা যায়। বেশি পরিমাণে পানি পান স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। একজন পূর্ণ বয়স্ক লোকের দিনে কমপক্ষে আট গ্লাস পানি পান করা প্রয়োজন। একজন মানুষের শরীরের শতকরা ৬০ শতাংশই পানি। খাবার হজম, রক্ত সঞ্চালন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে যখন পানির অভাব দেখা দেয়, তখন তা পূরণের জন্য মলাশয় থেকে পানি নেয়, এতে করে কিন্তু কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। জিহ্বা পরিষ্কার দাঁত ও মাড়ির ক্ষয়রোধ করতে নিয়মিত দাঁত ব্রাশ করা প্রয়োজন। কিন্তু মুখ পরিষ্কার রাখতে শুধু দাঁত মাজলেই চলবে না, জিহ্বারও যত্ন নিতে হবে, নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে। জিহ্বার নিচের অংশ ব্যাকটেরিয়ার বসবাসের জন্য দারুণ এক স্থান। নিয়মিত জিহ্বা পরিষ্কার না করার ফলে মুখ থেকে দুর্গন্ধ বের হওয়াটাই স্বাভাবিক। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা স্বাস্থ্যের জন্য উপকারী। সানস্ক্রিন ব্যবহারে শুধু চামড়া টানটান হওয়া থেকে রক্ষা পাওয়া যায় তা নয়, এটা প্রকৃত বয়সও বুঝতে দেয় না। তা ছাড়া এটা স্কিন ক্যান্সারের আশঙ্কা কমিয়ে দেয়। সেই কারণে রৌদ্রোজ্জ্বল দিন হোক আর বৃষ্টিঝরা দিন হোক, প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। চোখের বিশ্রাম আজকার বেশির ভাগ অফিসের কাজ কম্পিউটারে হয়। সেই কারণে চাকরিজীবীরা তো বটেই, লেখাপড়ার কারণে অনেক ছাত্রের দিনের বেশির ভাগ সময় কম্পিউটার বা ল্যাপটপের সামনেই কাটে। কিন্তু একনাগাড়ে অধিক সময় কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে, কম আলোয় কম্পিউটার ব্যবহার করলে এমনকি কম্পিউটারের সঙ্গে বসার অবস্থান যদি সঠিক না হয়, তাহলে চোখের ওপর চাপ পড়ে। এতে করো চোখে তো বটেই মাথায়ও ব্যথা হতে পারে। এ কারণে চোখকে নিয়মিত বিশ্রাম দেওয়া উচিত। চোখের বিশেষজ্ঞরা মনে করেন, প্রতি ২০ মিনিট কম্পিউটারে কাজের পর ২০ সেকেন্ড চোখকে বিশ্রাম দেওয়া উচিত। এই সময় ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে লক্ষ করা ভালো।
বয়স অনুমান করা কঠিন, ছেলেকে তার বন্ধু ভেবে বসেন কেউ কেউ! পূর্ববর্তী

বয়স অনুমান করা কঠিন, ছেলেকে তার বন্ধু ভেবে বসেন কেউ কেউ!

অ্যান্টার্কটিকায় দুর্ভিক্ষে মারা গেল প্রায় ৪০ হাজার পেঙ্গুইন! পরবর্তী

অ্যান্টার্কটিকায় দুর্ভিক্ষে মারা গেল প্রায় ৪০ হাজার পেঙ্গুইন!

কমেন্ট