আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজেকে লম্বা দেখাতে পারেন ৬টি উপায়ে
যাদের উচ্চতা কম, তাদের অনেকেই নিজের খর্বতা নিয়ে হীনমন্যতায় ভোগেন। কম উচ্চতার জন্য কেউ কেউ আবার ব্যক্তিত্বহীনতাতেও আক্রান্ত হন। প্রাকৃতিক ভাবে শরীরের উচ্চতা একটা নির্দিষ্ট বয়সের পরে আর বাড়ে না।
সে ক্ষেত্রে নিজের স্বাভাবিক উচ্চতা নিয়ে সন্তুষ্ট থাকা ছাড়া উপায় থাকে না। কিন্তু মার্কিন স্টাইল বিশেষজ্ঞ উইলহ্যাম লোগান জানাচ্ছেন, বিশেষ কয়েকটি উপায় অবলম্বন করলে খাটো মানুষদেরও কিছুটা লম্বা দেখায়। জেনে নেওয়া যাক সেই উপায়গুলো
১. লম্বা হওয়ার সহজ উপায় হচ্ছে হাঁটাচলা করার সময়, বসার সময় সঠিকভাবে ঘাড় ও মেরুদণ্ড সোজা রাখবেন। ঘুমানোর সময়ও ঘাড় সোজা রেখে ঘুমানোর চেষ্টা লম্বা হবার ক্ষেত্রে সহায়তা করে থাকে।
২. এমন পোশাক পরুন, যেগুলিতে লম্বালম্বি স্ট্রাইপ রয়েছে। আড়াআড়ি অর্থাৎ হরাইজন্টাল স্ট্রাইপ দেওয়া জামা পরবেন না। লম্বালম্বি স্ট্রাইপ দেওয়া জামা পরলে একটি অপটিক্যাল ইলিউশন তৈরি হয়, এবং যে কারো শরীরই একটু লম্বা দেখায়। ঢিলেঢালা পোশাক পরবেন না। এতে শরীরকে চওড়া দেখায়। ফলে উচ্চতা আরো কম বলে মনে হয়।
৩. জুতো নির্বাচনের সময়ে সতর্ক থাকুন। যাদের উচ্চতা কম, তাদের বড় হিলওয়ালা জুতো পরার প্রবণতা থাকে। এতে একে তো গোড়ালি এবং হাঁটুর অত্যন্ত ক্ষতি হয়, পাশাপাশি আপনার জুতোর দিকে কারোর চোখ পড়লে আপনার শরীরের খর্বতা আরো বেশি করে প্রকট হয়ে ওঠে তার কাছে। তার চেয়ে হিলের উপরে মোটা প্যাডিং দেওয়া জুতো পরুন। এতে হাই হিলের সমস্যাও থাকবে না, অথচ উচ্চতাও বৃদ্ধি পাবে।
৪. সোজা হয়ে হাঁটুন। মেরুদণ্ড সোজা রাখার পরিবর্তে আপনি যদি কুঁজো হয়ে হাঁটেন, তা হলে এমনিতেই খর্বকায় দেখাবে আপনাকে।
৫. শরীরে মেদ জমতে দেবেন না। শরীরে যখন মেদ জমে, তখন দৈর্ঘ্যের তুলনায় শরীরের প্রস্থ বেড়ে যায়। এর ফলে আপাতদৃষ্টিতে মোটা মানুষদের একটু বেঁটে মনে হয়। রোগা চেহারার লোকেদের এমনিতেই একটু লম্বা লাগে।
সর্বশেষ, এই সমস্ত করেও আপনার প্রকৃত উচ্চতা অবশ্য বাড়বে না। শুধুমাত্র একটু লম্বা দেখাবে। তবে এটাও মনে রাখবেন যে, দৈহিক গঠন নয়, আপনার ব্যক্তিত্বই কিন্তু আপনার আসল পরিচয়।
কমেন্ট