লাজুক হিটলারকে চুমু দিতে যাওয়া সেই মার্কিন নারী

লাজুক হিটলারকে চুমু দিতে যাওয়া সেই মার্কিন নারী

জনসমক্ষে হিটলারকে চুমু দিতে চাওয়া এক মার্কিন নারীর একটি বিরল ফুটেজ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায় এক নারী মঞ্চে উপবিষ্ট এডলফ হিটলারকে চুমু দিতে চাচ্ছেন আর জার্মানির সর্বোচ্চ ক্ষমতাবান ফুয়েরার তার থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন। হিটলার এবং তার আশেপাশে থাকা অতিথি সবার মুখেই হাসি ছিল। তবে হিটলারের নিরাপত্তা প্রহরীদের জন্য খুব খারাপ পরিণতি নেমে এসেছিল। তাদের প্রায় সবাইকে চাকরিচ্যুত করেছিলেন এডলফ হিটলার। হিটলারকে চুমু দেওয়ার জন্য টেবিলে উঠে যাওয়া সেই মার্কিন নারীটির নাম ছিল কার্লা দে ভ্রাইস। ১৯৩৬ সালে জার্মানির বার্লিনে আয়োজিত অলিম্পিক গেইমসের মঞ্চে এই ঘটনাটি ঘটেছিল। বিরল সেই ভিডিও ফুটেজটিতে দেখা যায় হিটলার সেই নারীর চুমু থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। স্পষ্টত তিনি সেই মার্কিন নারীর সাহসী পদক্ষেপে সাড়া দিতে আগ্রহী ছিলেন না। ছবি তুলতে ও অটোগ্রাফ নিতে গিয়ে হিটলারের খুব কাছে চলে গিয়েছিলেন সেই নারী। তারপর সুযোগে চুমু দেওয়ার চেষ্টা চালিয়ে দেন সেই নারী। নাৎসী জার্মানীতে সেই ভিডিও ফুটেজটি দেখানো নিষিদ্ধ ছিল। কারণ এর মাধ্যমে ইঙ্গিত যেতে পারে হিটলারের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। বেশ আড়ালে থাকার পর ফুটেজটি সামনে আসা শুরু করেছে। ব্রিটিশ দৈনিক দ্য মিরর ফুটেজটি প্রকাশ করে জানায় সেই ৪০ বছর বয়সী মার্কিন নারী সারা বিশ্বে এই নামে পরিচিত ছিল, ‘এই সেই নারী যে হিটলারকে চুমু দিয়েছিল।’ গণমাধ্যমে বেশ মজার ঘটনা ছিল এটি। আর মাঠে উপস্থিত ২০ হাজার দর্শকের চোখেও নাকি ধরা পড়েছিল এই দৃশ্যটি। তারা উল্লাস প্রকাশ করেছিল এবং সেই মার্কিন নারীকে অভিনন্দন জানিয়েছিল। কিন্তু হিটলার মুখে হাসি রাখলেও তার নিরাপত্তা কর্মকর্তাদের একহাত দেখে নেন। কাউকে কাউকে চাকরিচ্যুত করেছেন আবার কারো ডিমোশনও করেছেন।
পুরুষের কেমন হাত নারীদের পছন্দ পূর্ববর্তী

পুরুষের কেমন হাত নারীদের পছন্দ

জামায় এই লুপের রহস্য জানেন কী? পরবর্তী

জামায় এই লুপের রহস্য জানেন কী?

কমেন্ট