আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেব সেনাপতি মঙ্গল, গ্রহপিতা রবি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। মেষ [২১ মার্চ-২০ এপ্রিল] দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা। বৃষ [২১ এপ্রিল-২০ মে] সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। মিথুন [২১ মে-২০ জুন] কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয় হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি ও অচল ব্যবসা সচল হয়ে ওঠায় মন আনন্দে নাচবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। কর্কট [২১ জুন-২০ জুলাই] ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্র্রিক সামগ্রী আসতে পারে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাচল করুন। সিংহ [২১ জুলাই-২১ আগস্ট] চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন। কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর] দীর্ঘদিনের ভাঙা মনোবল চাঙ্গা হয়ে উঠবে। হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। ভ্রমণ শুভ। তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। এতদসত্ত্বেও সব প্রতিকূলতা কাটবে। বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল তথা দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস বইবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। মন সুর সংগীত ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে। ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। যোগ্য কর্ম ও উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা তাদের কাছ থেকে ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূর্ণ হবে। হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার প্রভৃতি এড়িয়ে চলা শ্রেয় হবে। শত্রুরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন নচেৎ সব হারিয়ে ঠুঁটো জগন্নাথ হয়ে পড়তে হবে। একদিকে আয়-উপার্জন কম অন্যদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা পুরস্কৃত হওয়ার সম্ভাবনা। মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা।
পানির তলে অসাধারণ রেস্টুরেন্ট পূর্ববর্তী

পানির তলে অসাধারণ রেস্টুরেন্ট

পুষ্টিজ্ঞানের অন্তর্ভূক্তি চিকিৎসা শিক্ষায় কতটা জরুরি? পরবর্তী

পুষ্টিজ্ঞানের অন্তর্ভূক্তি চিকিৎসা শিক্ষায় কতটা জরুরি?

কমেন্ট