রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন
আজ জন্মদিন হলে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার ওপর মঙ্গল ও বুধের প্রভাব রয়েছে। আপনি কর্মঠ, অধ্যবসায়ী, কল্পনাপ্রবণ ও মেধাবী। দৈহিক ও মানসিক শক্তিকে বিভিন্ন খাতে প্রবাহিত করতে পারেন। বৈষয়িক সাফল্যের চিন্তা আপনার সৃজনশীল বুদ্ধিবৃত্তিকে যাতে নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রেখে বৈচিত্রপ্রিয়তাকে নিয়ন্ত্রণে রেখে আপনার বহুমুখী মেধাকে একক লক্ষ্যাভিসারী করতে পারলে সফল হবেন। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং সবুজ, আকাশি, ক্রিম ও খয়েরি। শুভ রত্ন পান্না ও হীরা।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): মানসিক অস্থিরতায় কাজের ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে মতানৈক্য দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। পরিবর্তনকে স্বাগত জানিয়ে কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।
ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর): কোনো শুভ সংবাদ পেতে পারেন। কর্মস্থলে পরিবেশ অনুকূলে থাকবে। আয়ের নতুন কোনো উত্স পেতে পারেন। কোনো বন্ধুর সাহচর্যে আনন্দ পাবেন। রোমান্স শুভ।
মকর (২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কোনো পরিকল্পনার অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেলেও সহকর্মীদের সহযোগিতা পাবেন। জনহিতকর কাজে শানি্ত অনুভব করবেন। ব্যবসায়ীদের ব্যবসায় উপার্জন বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আপনার কোনো উদ্যোগ সফল হতে পারে। কোনো প্রবাসীর সঙ্গে যোগাযোগে আনন্দ পাবেন। অন্যের সহযোগিতায় কাজের উন্নতি হবে। পরিবেশগত বাধা দূর হবে। ভ্রমণ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): অনিচ্ছাকৃত ভুল সংশোধন করতে পারবেন। বিশেষ কোনো কাজে বাধা সৃষ্টি হতে পারে। ঘনিষ্ঠ কারো জন্য চিনি্তত থাকতে পারেন। বিশেষ কোনো উদ্যোগ নেওয়ার আগে সব দিক বিবেচনা করে নেবেন।
মেষ (২১ মার্চ-১৯ এপ্রিল): নতুন যোগাযোগে কাজে ইতিবাচক প্রভাব পড়বে। পারিপার্শ্বিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। যেৌথ কোনো প্রচষ্টোর সুফল পেতে পারেন। কাছে বা দূরে ভ্রমণের সুযোগ আসতে পারে।
বৃষ (২০ এপ্রিল-২০ মে): কোনো কারণে মানসিক উদ্বেগ হতে পারে। কোনো ব্যাপারে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কারো অনুরোধ রক্ষা করতে গিয়ে বিব্রত হতে পারেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মিথুন (২১ মে-২০ জুন): মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন। কারো সহায়তায় বিশেষ কোনো কাজের সুযোগ পেতে পারেন।
কর্কট (২১ জুন-২২ জুলাই): বিশেষ কোনো পরিকল্পনার অগ্রগতি হতে পারে। বন্ধু ও প্রিয়জন সহযোগিতা করবে। ব্যবসা ক্ষেত্রে কোনো লাভজনক কাজের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট): কোনো তথ্য আপনার কাজের সহায়ক হতে পারে। আত্মীয় বা বন্ধু সমাগমে ব্যস্ত থাকতে পারেন। নতুন যোগাযোগের ফলে কাজে ইতিবাচক প্রভাব পড়বে। ভ্রমণ শুভ।
কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর): আর্থিক অবস্থার উন্নতি হবে। পুরনো কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ঘনিষ্ঠ কারো সম্পর্কে দুর্ভাবনা ও অর্থ ব্যয় হতে পারে। তর্ক ও বিবাদ থেকে দূরে থাকবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): চিন্তায় ও কাজে দক্ষতা দেখাতে পারবেন। পারিপার্শ্বিক লোকদের নিয়ে কিছু সমস্যা হতে পারে। কাজকর্মে উন্নতির সুযোগ আসবে। বিশেষ কোনো প্রতিভাগত বিষয়ে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে।
কমেন্ট