২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি
করোনা আতঙ্কে মাইক্রোওভেনে টাকার বান্ডিল, তারপর যা ঘটল
করোনা ভাইরাসে পুরো পৃথিবীকে গ্রাস করছে ধীরে ধীরে। প্রায় দুই-তৃতীয়াংশ দেশ করোনায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে ছড়াচ্ছে আতঙ্ক। এ কারণে যে যার নিজের মতো করে সতর্কতা অবলম্বন করছেন।
কেউ শরীর ঢাকা পোশাক পরে রাস্তায় বেরচ্ছেন, তো কেউ নিজের গোটা ঘরকেই মুড়িয়ে দিচ্ছেন প্লাস্টিকের মোড়কে। কিন্তু সম্প্রতি চীনের এক নারী যা করেছেন তা সব কিছুকেই ছাপিয়ে গেছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে কাগজের নোটের মাধ্যমে করোনা সংক্রমণ ঘটাতে পারে, ঠিক এই কারণেই ওই নারী নোট জীবাণুমুক্ত করতে চেয়েছিলেন। সেই কাজ করতে গিয়ে তিনি পুড়িয়ে ফেলেছেন ২৮ হাজার টাকারও বেশি নোট।
চীনের এক সংবাদ মাধ্যম জানায়, ওই নারীর নাম আন্ট লি। তিনি চিনের জিয়াংশু প্রদেশের জিয়াংয়িন প্রদেশের নাগরিক। দেশটির সিআইটিআইসি ব্যাঙ্কের শাখা থেকে নোটগুলি তুলে এনেছিলেন তিনি। তার পরই তা জীবাণুমুক্ত করতে মাইক্রোওয়েভে পুড়েছিলেন। তা করতে গিয়েই পুড়ে ছাই হয়ে যায় ওই নোটগুলি।
এই সেই পোড়া নোট এবং ওই নারীর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এখন এই ছবি দেখে করোনার কাছে অসহায় অবস্থার চিত্র বলে বর্ণনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
কমেন্ট