চীনে ব্রোঞ্জ যুগের পাথরের সমাধি আবিষ্কার

চীনে ব্রোঞ্জ যুগের পাথরের সমাধি আবিষ্কার

উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশে একটি পাথরের সমাধি আবিষ্কার করেছেন গবেষকরা। এই তথ্য জানিয়েছে কিংহাই নরমাল বিশ্ববিদ্যালয়। গবেষকরা একটি খোলা মাঠে খুঁজে পান ব্রোঞ্জ যুগের এই পাথরের সামাধিটি। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাধিসৌধটি প্রায় তিন হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে নির্মিত হয়েছিল। চীনের হোয়াংহো নদীর (হলুদ নদী) উৎসস্থলের গায়ারিং লেকের পাশেই চার হাজার তিনশ মিটার উপরে এটির অবস্থান। চলতি বছরের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়টির ছয়জন গবেষক গায়ারিং হ্রদে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছিলেন। তখন তারা দেখতে পান পাথরের সরঞ্জাম, মৃৎশিল্পীর ছোট ছোট টুকরা এবং বিভিন্ন ধরনের প্রাণীর হাড় আবিষ্কার করেছিলেন। এসব অবিষ্কারের পর তাদের ধারণা, সেখানে সাংস্কৃতিক ধ্বংসাবশেষের উপস্থিতি থাকতে পারে। সমাধির আকারের বিশ্লেষণের ভিত্তিতে গবেষকরা এটিকে ব্রোঞ্জ যুগের সমাধি হিসাবে চিহ্নিত করেছেন। এই তথ্য জানিয়েছেন গবেষক দলটির নেতৃত্বদানকারী গবেষক ও চীনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হু গুয়াংলিং। হু গুয়াংলিং বলেন, পাথরের সামাধিটির আবিষ্কার তাৎপর্যপূর্ণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে জানা যাবে কিংহাই-তিব্বত মালভূমির পূর্বপুরুষরা কিভাবে চরম শীত এবং হাইপোমিকিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়েছিলেন। মানব সংস্কৃতিতে চরম পরিবেশের প্রভাবের বিষয়টিও জানা যাবে।
'ডেথ ভ্যালি'তে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড পূর্ববর্তী

'ডেথ ভ্যালি'তে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

শিশুর সঠিক ওজন পেতে চিকিৎসকের ৫ পরামর্শ পরবর্তী

শিশুর সঠিক ওজন পেতে চিকিৎসকের ৫ পরামর্শ

কমেন্ট