লেকে ২৪ ঘণ্টা সাঁতার কাটল তরুণী
টানা ২৪ ঘণ্টা লেকের পানিতে সাঁতার কেটেছেন এক নারী। জানা গেছে, মিশিগানের একটি লেকে সাঁতারু মারিয়ান কার্ডওয়েল গতকাল রবিবার দীর্ঘ সময় ধরে সাঁতার কেটেছেন।
কোনো বিরতি না দিয়ে তিনি সাঁতার কাটেন। ডায়াবেটিস নিয়ে শিকাগোভিত্তিক একটি গবেষণার অর্থ সংগ্রহের জন্য কাজটি ওই নারী করেছেন।
এর আগে ২০১২ সালে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছেন তিনি। এ বছরের গ্রীষ্মে মিশিগান লেকে সাঁতার দিতে চেয়েছিলেন মারিয়ান। তবে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে তার স্বপ্ন থমকে যায়।
এবার তিনি পরিকল্পনা করছেন শিকাগো থেকে গ্র্যান্ড হ্যাভেন সাঁতার দেবেন। একশ আট মাইল পাড়ি দিতে ৭০ ঘণ্টা সময় লাগতে পারে তার।
কমেন্ট