যা খেলে ভালো হবে সর্দি-কাশি

যা খেলে ভালো হবে সর্দি-কাশি

শীত এলেই বাড়ে সর্দি-কাশির সমস্যা। সর্দি-কাশি খুব সাধারণ রোগ। শীতের সময়ে এই রোগে বেশি মানুষ আক্রান্ত হয়ে থাকে। তবে সর্দি-কাশির সমস্যায় ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরোয়া উপায়ে এ রোগ ভালো হয়। সর্দি-কাশি সমস্যায় মধু খেতে পারেন। নিয়ম মেনে মধু খেলে খুব সহজে সর্দি-কাশি ভালো হয়। তবে এখন প্রশ্ন হলো মধু কীভাবে খাবেন? যেভাবে খাবেন মধু- ১. এক গ্লাস কুসুম গরম পানিতে ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চা চামচ আদার রস মিশিয়ে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় খেলে এতে সর্দি-কাশি সমস্যা দূর হবে। ২. রাতে ঘুমানোর আগে গরম দুধের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে খেতে পারেন। এতে উপকার পাবেন। ৩. দিনে ৩ বার করে ১ টেবিল চামচ মধু খেলেও কাশি নিয়ন্ত্রণে থাকে। ৪. এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ গোল মরিচের গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে দিনে ৩ বার খেতে পারেন। ৫. চায়ের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ আদার রস মিশিয়ে খেলেও সর্দি ও কাশি ভালো হয়। ৬. ১ টেবিল চামচ মধুর সঙ্গে সমপরিমাণ বাসকপাতার রস মিশিয়ে খেলে সর্দি ও কাশি সেরে যায়। ৭. এক চা চামচ তুলসী পাতার রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন। এত উপকার পাবেন। ৮. ১ বছর বয়সের নিচে শিশুদের মধু না খাওয়ানো ভালো।
শীতে ঘরেই তৈরি করুন ময়েশ্চারাইজার পূর্ববর্তী

শীতে ঘরেই তৈরি করুন ময়েশ্চারাইজার

ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন পরবর্তী

ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন

কমেন্ট