যে ১০টি সবজি প্রোটিনের অন্যমত উৎস

যে ১০টি সবজি প্রোটিনের অন্যমত উৎস

শীতকাল হলো সবজির মৌসুম। এমন অনেক সবজি আছে যা প্রোটিনের চাহিদা পূরণ করে। যে খাবার থেকে ২ গ্রাম বা তার বেশি প্রোটিন পাওয়া যায় তাই হলো প্রোটিনের অন্যতম উৎস। এমন ১০টি সবজির নাম জেনে নেওয়া যাক যেখানে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে। বেকড আলু: একটি মিডিয়াম সাইজের বেকড আলুতে ৩ গ্রাম প্রোটিন,ভিটামিন সি,পটাশিয়াম ও ফাইবার রয়েছে। ব্রকলি: ব্রকলিতে ৩ গ্রাম প্রোটিন ও ২ গ্রাম ফাইবার রয়েছে। শরীরকে সুস্থ রাখতে ব্রকলি অনেক উপকারী। ফুলকপি: সবচেয়ে বেশি যে সবজি থেকে প্রোটিন পাওয়া যায় তা হলো ফুলকপি। ১০০ গ্রাম ফুলকপিতে ৫০ গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়া পটাশিয়াম, ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম ও আয়রনের অন্যতম উৎস ফুলকপি। মাশরুম: ১০০ গ্রাম মাশরুমে ৪ গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়া মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা পালন করে। পালং শাক: পালং শাকে প্রচুর পরিমাণে প্রোটিন,ভিটামিন সি,ফলিক এসিড এবং ভিটামিন বি রয়েছে। ১০০ গ্রাম পালং শাকে ভিটামিনের পরিমাণ ২.৯ গ্রাম। ভুট্টা: সুইট কর্ন সবারই অনেক পচ্ছন্দের। ১০০ গ্রাম সুইট কর্নে ৩.২ গ্রাম প্রোটিন রয়েছে এবং সেই সাথে রয়েছে ফাইবার। মটরশুটি: হাফ কাপ মটরশুটিতে ৪ গ্রাম প্রোটিন রয়েছে। এছাড়া ভিটামিন এ , ফাইবার আর পটাশিয়াম রয়েছে। আপনি আপনার সালাদ বা সবজিতে মটরশুটি ব্যবহার করতে পারেন। বাঁধাকপি: এক কাপ বাঁধাকপিতে ৫.৬৪ গ্রাম প্রোটিন রয়েছে। আপনি আপনার সবজি বা সালাদে বাঁধাকপি ব্যবহার করতে পারেন। অ্যাসপারাগাস: এক কাপ সিদ্ধ অ্যাসপারাগাসে ৪.৩২ গ্রাম প্রোটিন রয়েছে। আপনি স্টিম করে বা গ্রিল করে অ্যাসপারাগাস খেতে পারেন। অ্যাভোকাডো: অ্যাভোকাডোর উপকারিতা আমাদের কারোর অজানা নয়। একটি মাঝারি সাইজের অ্যাভোকাডোতে ৪.২ গ্রাম প্রোটিন রয়েছে। আপনি আপনার সালাদ বা সবজিতে অ্যাভোকাডো যোগ করতে পারেন।
৮ অভ্যাসে ক্যানসার হতে পারে পূর্ববর্তী

৮ অভ্যাসে ক্যানসার হতে পারে

রান্নায় কোন তেল ব্যবহার করবেন? জেনে নিন সব তেলের গুণাগুণ পরবর্তী

রান্নায় কোন তেল ব্যবহার করবেন? জেনে নিন সব তেলের গুণাগুণ

কমেন্ট