ত্বকের মৃত কোষ দূর করতে কি করবেন?

ত্বকের মৃত কোষ দূর করতে কি করবেন?

শীতে ত্বকের শুষ্কতা বাড়ে। এ সময় ত্বকে মৃত কোষের পরিমাণও বাড়ে। সঠিক উপায়ে এগুলো দূর না করলে নানা সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে করণীয় জানিয়েছেন বিন্দিয়া বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ শারমিন কচি। লিখেছেন মোনালিসা মেহরিন।স্বাভাবিক নিয়মেই আমাদের ত্বকে পরিবর্তন ঘটে। ত্বকে নতুন কোষ জন্ম নেয়, পুরনো কোষ মরে যায়। ত্বক থেকে মৃত কোষ বা মরা চামড়া ওঠা স্বাভাবিক এক প্রক্রিয়া। সমস্যা হয় তখন, যখন নিয়মিত মরা চামড়া দূর করা না হয়। এতে ত্বকে চিড় ধরে, ব্রণ সৃষ্টি হয়, ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়, চুল পড়া বাড়ে, নানা রকম চর্মরোগ দেখা দেয়। মৃত কোষ সাধারণত ত্বকের সঙ্গে মিশে থাকে। চুলকালে সেখান থেকে সাদা মৃত কোষ দেখা যায়। অনেকেই মাথায় খুশকির সমস্যায় ভোগেন। এগুলোও মাথার ত্বকের মৃত কোষ। মাথার ত্বকের মৃত কোষ শীতকালে মাথার ত্বকে মৃত কোষের পরিমাণ বাড়ে, যেটাকে খুশকি বলা হয়। মাথার ত্বকের মৃত কোষ দূর করতে নিয়মিত তেল ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। মৃত কোষ দূর হবে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে। চুলের গোড়া শক্ত হবে। মাথায় খুশকির পরিমাণ বাড়লে চুল পড়ার হারও বাড়ে। এ জন্য মাথার ত্বক মৃত কোষমুক্ত রাখা জরুরি। সপ্তাহে একবার এক টেবিল চামচ নারকেল তেল হালকা গরম করে পুরো মাথায় ম্যাসাজ করুন। রাতে টাওয়াল জড়িয়ে শুয়ে পড়ুন। সকালে শ্যাম্পু করে চুলে কন্ডিশনার লাগান। খুশকি দূর হবে। চুলও ঝরঝরে ও ঝলমলে হবে। মুখের ত্বকের মৃত কোষ নিয়মিত মুখ পরিষ্কার না করলে মৃত কোষ ত্বকের লোমকূপ বন্ধ করে দেয়। এতে মুখের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সুন্দর ও সুস্থ ত্বক পেতে এ জন্য সপ্তাহে দুইবার ফেস স্ক্র্যাব ব্যবহার করতে পারেন। মৃত কোষ দূর হবে এবং সতেজ ভাব ফুটে উঠবে। ঘরেই মুখের মৃত কোষ দূর করার স্ক্র্যাব বানিয়ে নিতে পারবেন। এক মুঠো চাল নিন। কিছু চাল একটু পিষে নিন, যাতে দানা দানা থাকে। চালের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। লেবু গোল করে কেটে নিন। এতে পেস্ট লাগিয়ে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্র্যাব করুন। কয়েক মিনিট করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর পরিবর্তে হাত দিয়েও করতে পারেন। ঠোঁটের মৃত কোষ দূর করতে ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ জলপাইয়ের তেল ভালোভাবে মেশান। স্ক্র্যাব করার সময় একটা পাতলা কাপড় গরম পানিতে ভিজিয়ে পাঁচ মিনিট ঠোঁটের ওপর রেখে দিন। এরপর পুরু করে স্ক্র্যাব ঠোঁটে লাগান। পাঁচ মিনিট পর আলতো চাপ দিয়ে ঘষে ঠোঁটের মৃত কোষ তুলে ফেলুন। কুসুম গরম পানি দিয়ে ঠোঁট মুছে লিপজেল লাগিয়ে নিন। নতুন ত্বককে স্বাগত মৃত কোষ দূর করার সঙ্গে সঙ্গে নতুন কোষকেও স্বাগত জানান। মৃত কোষ দূর করার কয়েক দিন পর অ্যালোভেরা ও গোলাপজলের প্যাক ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। এই প্যাক সপ্তাহে একবার মুখে মালিশ করুন। এতে ত্বকের নতুন কোষ সুস্থ ও সুন্দর থাকবে। রক্তের সঞ্চালন বাড়ান ত্বকের রক্ত সঞ্চালন গতি ভালো থাকলে মৃত কোষ সহজেই ত্বক থেকে দূর হয়। রাতে ত্বকের রক্ত সঞ্চালন সবচেয়ে ভালোভাবে হয়। এ জন্য ঘুমানোর আগে ত্বকের ক্লান্তি দূর করতে দুই মিনিট সময় নিন। মসুর ডালের পেস্ট, দুধের সর ও মধু মিশিয়ে কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখুন। ত্বকের ক্লান্তি, রোদে পোড়া ভাব দূর হবে। ত্বকে প্রশান্তি আসবে। যা করবেন প্রতিদিন দিনে তিনবার মুখে পানির ঝাপটা দিন। বাইরে কাজ করলে বাসায় ফিরে মুখ ধোয়ার সময় ফেসওয়াশ ব্যবহার করুন। ১। রাতে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমান। ২। বাইরে চলাচলের সময় ছাতা, সানগ্লাস ব্যবহার করুন। ৩। রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। ৪। বেশি বেশি পানি খান। ৫। প্রতিদিনের খাদ্য তালিকায় ফলমূল রাখুন।
রান্নায় কোন তেল ব্যবহার করবেন? জেনে নিন সব তেলের গুণাগুণ পূর্ববর্তী

রান্নায় কোন তেল ব্যবহার করবেন? জেনে নিন সব তেলের গুণাগুণ

বাড়তি ওজন কমাতে মেনে চলুন এই ওয়াটার থেরাপি পরবর্তী

বাড়তি ওজন কমাতে মেনে চলুন এই ওয়াটার থেরাপি

কমেন্ট