এবার পোষা প্রাণীর করোনা পরীক্ষা

এবার পোষা প্রাণীর করোনা পরীক্ষা

এবার পোষা কুকুর আর বিড়ালের হবে করোনা পরীক্ষা। দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে পোষা প্রাণীর করোনা পরীক্ষা। এ ঘোষণা দিয়েছে সিউলের মেট্রোপলিটন সরকার। কয়েক সপ্তাহ আগে প্রথমবারের মতো পোষা বিড়ালের কোভিড নাইনটিন পজিটিভ হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে সিউল। তবে যে বিড়াল বা কুকুরের জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট থাকবে, তাদেরই পরীক্ষা করানো হবে। করোনা পজিটিভ হলে সেই কুকুর বা বিড়ালকেও হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে সেই কুকুর বা বিড়ালকে আইসোলেশনে পাঠানোর কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন সিউলের রোগ নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা পার্ক ইউ মি। কারণ কুকুর বিড়াল থেকে করোনা ভাইরাসে মানুষ সংক্রমিত হয়, এমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি। কিন্তু যদি পোষা প্রাণীর মালিক করোনা বা অন্য কোন অসুস্থতার কারণে হাসপাতালে থাকে, বা বয়সের কারণে দেখাশোনা করতে না পারে, সেক্ষেত্রে সেই পোষা প্রাণীকে মেট্রোপলিটন সরকারের পক্ষ থেকে কোয়ারেন্টিনে রাখা হবে। দক্ষিণ কোরিয়ায় কোভিড নাইনটিনে আক্রান্ত মানুষ নিজের বাসাতেই কোয়ারেন্টিনে থাকছেন, খুব বেশি অসুস্থ না হলে হাসপাতালে ভর্তি হচ্ছেন না। সরকারের পক্ষ থেকেই হোম কোয়ারেন্টিনের জন্য সব সুবিধা দেয়া হচ্ছে। পার্ক ইউ মি জানান, নিজেদের পোষা প্রাণীকে রাস্তায় নিয়ে বের হলে মানুষ কিংবা অন্য পোষা প্রাণীর থেকে অন্তত ২ মিটার দূরত্বে রাখার পরামর্শ দিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, কিছুদিন আগে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের জিনজু শহরের ধর্মীয় স্থানে একটি বিড়ালের বাচ্চা পাওয়া যায়, যেটি করোনায় আক্রান্ত ছিলো। স্বাস্থ্যকর্মীদের ধারণা, এখানে দুজন মহিলা ছিলেন, যারা করোনায় আক্রান্ত ছিলেন। তাদের কাছ থেকে ভাইরাসটি বিড়ালের মধ্যে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কুকুর বা বিড়াল থেকে করোনা মানুষকে সংক্রমিত করে না। কিন্তু পরে আরো গবেষণায় দেখা গেছে, এক বিড়াল থেকে অন্য বিড়ালে ছড়াতে পারে করোনা। সারাবিশ্বে কয়েকটি পোষা প্রাণী কোভিড নাইনটিনে সংক্রমিত হয়েছে। জানুয়ারিতে, স্যান ডিয়াগো জু সাফারি পার্কে দুটি গোরিলা করোনায় সংক্রমিত হয়েছে মানুষের মাধ্যমে। নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানা আর স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানায় সিংহ, বাঘসহ বেশ কয়েকটি বন্য প্রাণীর মাঝে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
নরম ও গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া ৭ টিপস পূর্ববর্তী

নরম ও গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া ৭ টিপস

চিড়িয়াখানা থেকে পালালো দুই বাঘ, এক ব্যক্তি নিহত পরবর্তী

চিড়িয়াখানা থেকে পালালো দুই বাঘ, এক ব্যক্তি নিহত

কমেন্ট