নরম ও গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া ৭ টিপস

নরম ও গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া ৭ টিপস

শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ঠোঁট ফাটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর এই ফাটা ঠোঁটে লিপস্টিক লাগালেও দেখতে ভালো দেখায় না। উল্টো মুখের সৌন্দর্য হ্রাস পায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করি, কিন্তু তারপরও কোনও সমাধান হয় না। তবে শীতকালে পানি কম খাওয়া হয়। যার ফলে পানির অভাবেও ঠোঁট শুষ্ক হয়ে যায়। তাই সুন্দর ঠোঁট পেতে সর্বপ্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এ ছাড়াও ঘরোয়া কিছু টোটকা আছে যা মেনে চললে ঠোঁট হয়ে ওঠবে সুন্দর, নরম ও গোলাপি। দেখে নিন টিপসগুলো- ১. অ্যালোভেরা ফাটা ঠোঁট নিরাময়ে আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। রোজ রাতে ঘুমানোর আগে ঠোঁটে অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা জেল লাগালে ঠোঁট আর্দ্র থাকে। ২. ভ্যাসলিন, মধু এবং অলিভওয়েল ভ্যাসলিন ঠোঁট নরম করতে বেশ কার্যকর। যদি ভ্যাসলিন লাগানোর ফলে আপনার ঠোঁট ঠিক না হয়, তবে আপনি ভ্যাসলিনের সঙ্গে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এটি আপনার ঠোঁট নরম করবে। ভ্যাসলিন, মধু এবং অলিভ অয়েলের পেস্ট বানিয়ে, তা দিয়ে ঠোঁট ম্যাসাজ করলে আপনার ফাটা ঠোঁট ঠিক হয়ে যাবে। ৩. চিনি ঠোঁটে চিনি দিয়ে হালকা করে স্ক্রাব করতে পারেন। এতে ঠোঁট সতেজ থাকে। ৪. মধু ও ব্রাউন সুগার মধু ঠোঁট ফাটা বন্ধ করতে পারে। এক চামচ মধুর সঙ্গে পরিমাণমতো ব্রাউন সুগার মিশিয়ে সেটা ঠোঁটে লাগান। তারপর আলতো করে মালিশ করুন। কিছুক্ষণ স্ক্রাবিংয়ের পর হালকা গরম জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দেখবেন ঠোঁট গোলাপি ও নরম হবে! ৫. অলিভ ওয়েল ও দারুচিনির গুঁড়ো এক চিমটে দারুচিনির গুঁড়ো নিয়ে এক চামচ অলিভ অয়েলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঠোঁটে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। কাজ দেবে। ৬. মধু ও লেবু এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান। এটি ৩০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। ৭. নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এর মধ্যে ময়শ্চারাইজিংয়ের গুণ থাকে, যা ঠোঁট ফাটা থেকে রক্ষা করে। তাই রাতে শোওয়ার আগে ঠোঁটে নারকেল তেল লাগান। দেখবেন ঠোঁট মোলায়েম ও উজ্জ্বল থাকবে।
নিলামে ওবামার জুতার দাম উঠেছে ২৫ হাজার ডলার পূর্ববর্তী

নিলামে ওবামার জুতার দাম উঠেছে ২৫ হাজার ডলার

এবার পোষা প্রাণীর করোনা পরীক্ষা পরবর্তী

এবার পোষা প্রাণীর করোনা পরীক্ষা

কমেন্ট