গরম পানির ভাপ করোনা রোগীদের সুস্থ করে?

গরম পানির ভাপ করোনা রোগীদের সুস্থ করে?

দেশব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা মহামারি। যে যেমন পারছেন সেভাবে মনগড়া উপদেশ দিয়ে চলেছেন। মানুষজন কিছু কিছু উপদেশ গ্রহণও করেছেন। তার মধ্যে গরম পানি পান করা ও নাকে ভাপ নেওয়াটা অনেকেই গ্রহণ করেছেন। এ ভাইরাস মোকাবিলায় অনেক ধরনের ঘরোয়া পদ্ধতির কথা শোনা যায়। এর মধ্যে নিমপাতার রস, লেবু, ভিটামিন যুক্ত খাবার খাওয়ার কথা বলে হয়েছে। তবে গরম পানি পান ও ভাপ নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন অনেকেই। কারো কারো মতে, বাইরে থেকে ফিরে হালকা গরম পানিতে গোসল করলে ভাইরাস মরে যাবে। আবার সারাক্ষণ গরম পানি খেলে তা সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গরম পানিতে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব নয়। সাধারণত ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াসে মৃত্যু হতে পারে এ ভাইরাসের। কিন্তু সেটা ল্যাবরেটরির নিয়ন্ত্রিত আবহেই সম্ভব। বিশেষজ্ঞরা আরও বলছেন, এমনিতে গরম পানি খাওয়া বা গরম পানিতে কুচিকুচি করার উপকারিতা অনেক। খাওয়ার পর হালকা গরম পানি খেলে হজমশক্তি বাড়তে পারে। গলায় কোনো রকম অস্বস্তি বা শুকনো কাশি থাকলেও কুলিকুচি করলে আরাম পাবেন। যাদের নাক বন্ধ হয়ে আসার সমস্যা রয়েছে, তারাও গরমে পানিতে ভাপ নিতে পারেন। আর এসব পদ্ধতি করোনা রোগীদের সুস্থ হতে সাহায্য করে।
ব্ল্যাক ফাঙ্গাস যে কারণে হয় পূর্ববর্তী

ব্ল্যাক ফাঙ্গাস যে কারণে হয়

১২টি বাইসনকে হত্যা করতে ৪৫ হাজার আবেদন পরবর্তী

১২টি বাইসনকে হত্যা করতে ৪৫ হাজার আবেদন

কমেন্ট