প্লাস্টিকের বোতল জমা দিলেই পুরস্কার!

প্লাস্টিকের বোতল জমা দিলেই পুরস্কার!

প্লাস্টিকের বোতলের মাধ্যমে সুন্দরবনে দূষণ ছড়িয়ে পড়া ঠেকাতে অভিনব ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংগঠনটি এক ঘোষণায় জানায়, ১০ ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই পানি রাখার একটি পরিবেশবান্ধব উন্নত বোতল উপহার দেওয়া হবে। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পরে সুন্দরবন অঞ্চলে অন্যতম ত্রাণসামগ্রী হিসেবে পানযোগ্য পানি দেওয়া হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় ট্যাংকে করে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তবে সেটি পর্যাপ্ত নয়। ফলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাহায্যকারী বিভিন্ন সংগঠন খাবার ও ত্রিপলের সঙ্গে সঙ্গে ছোট ছোট প্লাস্টিকের বোতলে পানি বিতরণ করছে। আর সেই পানির হাজার হাজার প্লাস্টিক বোতল ছড়িয়ে পড়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনাভুক্ত সুন্দরবনের ২৯টি ব্লকের বিভিন্ন এলাকায়। দূষিত হচ্ছে পরিবেশ। সেই দূষণ থেকে সুন্দরবনকে বাঁচাতে স্থায়ী বোতল বিতরণের এই ব্যবস্থা নিচ্ছে সংগঠনটি। প্রতিবেদনে জানানো হয়, সুন্দরবনের আশেপাশের এলাকা থেকে গত শনিবার (৫ জুন) ও রোববার (৬ জুন) প্রায় ২০ হাজার খালি বোতল সংগ্রহ করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘প্রশাসন, পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খালি প্লাস্টিকের বোতল সংগ্রহের পরিকল্পনা করেছি। চলতি সপ্তাহেই সুন্দরবনের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের কাছ থেকে খালি বোতল সংগ্রহ করার কাজ শুরু হবে।’
অনলাইনে চিকেন ফ্রাই অর্ডার করে পেলেন তোয়ালে ফ্রাই পূর্ববর্তী

অনলাইনে চিকেন ফ্রাই অর্ডার করে পেলেন তোয়ালে ফ্রাই

নিউ ইয়র্ক থেকে লন্ডন মাত্র সাড়ে তিন ঘণ্টায়! পরবর্তী

নিউ ইয়র্ক থেকে লন্ডন মাত্র সাড়ে তিন ঘণ্টায়!

কমেন্ট