ভাল্লুককে ১৮০টি ডিম খাওয়ানোর কারণে জরিমানা গুণলো কানাডিয়ান নারী

ভাল্লুককে ১৮০টি ডিম খাওয়ানোর কারণে জরিমানা গুণলো কানাডিয়ান নারী

২০১৮ সালের গ্রীষ্মে প্রতি সপ্তাহে জনৈক নারী ১০ কেস আপেল, ৫০ পাউন্ড গাজর এবং কয়েক ডজন ডিম কিনতেন। আর সেই সব খাবারগুলোই ছিলো ভাল্লুকের জন্য।  আর মানুষের খাবার ভাল্লুককে দেওয়ার জন্য ওই কানাডিয়ান নারীকে  ৬০ হাজার ডলার জরিমানা গুণতে হয়েছে।

২০১৮ সালের জুলাই মাসে, পাবলিক সেফটি এজেন্সি (কনজারভেশন অফিসার সার্ভিস) যা মানব-বন্যপ্রাণী সংঘাত প্রতিরোধে কাজ করে তারা অভিযোগ পেয়েছিলো যে,  আশেপাশের কেউ কালো ভাল্লুককে খেতে দিচ্ছে।  এরপরই কর্মকর্তারা তদন্ত শুরু করেন। তদন্তে বের হয়ে আসে যে, এক মহিলা ভাল্লুকগুলোকে প্রতিদিন মানুষের খাবার খাওয়াচ্ছেন। আর এভাবে মানুষের খাবার ভাল্লুককে দেওয়ার কারণে জননিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন।  

ভাল্লুকগুলো যেহেতু ওই নারীর কাছ থেকে খাবার নিতে অভ্যস্থ ছিলো তাই তাদের পুর্নবাসন করা যায়নি। তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর জননিরাপত্তার স্বার্থে ২০১৮ সালের সেপ্টেম্বরে লোকালয়ে ঘুরে বেড়ানো তিনটি ভাল্লুক মেরে ফেলে বন্যপ্রাণী কর্মকর্তারা। তারা জানায়, ভাল্লুকগুলো সম্পত্তির ক্ষতি করেছে তবে মানুষকে কোন ভয় দেখায়নি।

কনজারভেশন অফিসার সার্ভিস সার্জেন্ট সাইমন গ্রাভেল  বলেছেন, "ভালুকের মতো বিপজ্জনক বন্যপ্রাণীকে প্রলুব্ধ করার জন্য অবৈধভাবে খাওয়ানো বা আকর্ষণ করা অত্যন্ত বিপজ্জনক কার্যকলাপ। একবার ভাল্লুক মানুষের খাবারের সাথে যুক্ত করতে পারলে তা জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।"

বিয়েতে বেশি কেক খেয়েছে অতিথি, বিল পাঠালো নবদম্পতি
পরবর্তী

বিয়েতে বেশি কেক খেয়েছে অতিথি, বিল পাঠালো নবদম্পতি

কমেন্ট