বিকেলের নাশতায় রাখুন চিংড়ি পাকোড়া

বিকেলের নাশতায় রাখুন চিংড়ি পাকোড়া

বিকেলে আমাদের একটু মুখরোচক খাবার খেতে ভালো লাগে। আমাদের ঘরেই থাকে চিংড়ি মাছ। বিকেলে ইচ্ছে করলে সহজ পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি চিংড়ি পাকোড়া।

 আজকের রেসিপির একটি পর্বে প্রন পাকোড়ার রেসিপি দেওয়া হয়েছে। এতে উপকরণও লাগে কম, তৈরিও হয় দ্রুত। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে প্রন পাকোড়া তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. দুই কাপ তেল

২. আধা কাপ পেঁয়াজকুচি

৩. এক টেবিল চামচ কাঁচামরিচ ফালি

৪. আধা চা চামচ জিরার গুঁড়ো

৫. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো

৬. স্বাদমতো লবণ

৭. এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার

৮. আধা চা চামচ বেকিং পাউডার

৯. এক কাপ চিংড়ি মাছ সেদ্ধ

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। বাটিতে পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, পানি ও চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এর পর গরম তেলে ছেড়ে দিন। ভাজা হলে তুলে পরিবেশন করুন মজাদার প্রন পাকোড়া। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

রক্তস্বল্পতা দূর করতে যেসব খাবার খাবেন পরবর্তী

রক্তস্বল্পতা দূর করতে যেসব খাবার খাবেন

কমেন্ট