সস্তায় কেনা পাথরটি আসলে ৩৪ ক্যারেটের হীরা, দাম ২০ লাখ পাউন্ড

সস্তায় কেনা পাথরটি আসলে ৩৪ ক্যারেটের হীরা, দাম ২০ লাখ পাউন্ড

ব্রিটেনের একজন নারী অলঙ্কার হিসেবে সস্তায় কিছু জিনিস কিনেছিলেন। নিলামকারী প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার পর ওই নারী জানতে পারেন, সস্তায় কেনা পাথরটি আসলে ৩৪ ক্যারেটের হীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনের ৭০ বছর বয়সী ওই নারীর দেওয়া হীরার মূল্য দুই মিলিয়ন পাউন্ড। বহু বছর আগে তিনি এটি নামমাত্র মূল্যে কিনেছিলেন। এটির মূল্য সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, হীরার ব্যাপারে ওই নারী তেমন কোনো খোঁজও রাখেননি। নর্থহামবারল্যান্ডে নিজের ঘর পরিষ্কার করার সময় এটি খুঁজে পান। পরে নিলামকারী প্রতিষ্ঠানে নিয়ে যান। তারাও প্রথমে এটি গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। পরে পলরীক্ষা করলে জানা যায়, তা ৩৪ ক্যারেটের হীরা।

হীরার মালিক বলেন, বহু বছর আগে কার বুট সেল থেকে এটি কিনেছিলাম অন্যান্য কিছু জিনিসের সঙ্গে। 

নিলামকারী মার্ক লেন জানান, হীরাটির প্রকৃত দাম আসলে একটি ‘বড় ধাক্কা’ হয়ে এসেছে। ওই হীরাটি পাউন্ড কয়েনের চেয়ে কিছুটা বড়। আগামী মাসে সেটি নিলামে তোলা হবে।

সকালে ঠিকমতো পেট পরিষ্কার হচ্ছে না? যা করবেন পরবর্তী

সকালে ঠিকমতো পেট পরিষ্কার হচ্ছে না? যা করবেন

কমেন্ট