হাততালি দেয়া যাবে তবে চিৎকার করা যাবে না!

হাততালি দেয়া যাবে তবে চিৎকার করা যাবে না!

অনেক কাঠখড় পুড়িয়ে এক বছর পিছিয়ে ২০২১ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক। এক বছর পার না হতেই চীনের বেইজিংয়ে বসতে যাচ্ছে শীতকালীন অলিম্পিক। ৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রেটেস্ট শো অন আর্থের শীতকালীন আসর

টোকিওতেও অনেক কড়াকড়ি নিয়মের মধ্যে থেকে অলিম্পিকে অংশ নিতে হয়েছে অ্যাথলেটদের। চীনের বেইজিংয়েও এর ব্যতিক্রম হবে না। তবে বেইজিংয়ে কড়াকড়ির পরিমাণটা আরো বেশি হবে। 

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিং অলিম্পিকে অংশ নিতে হলে অ্যাথলেটদের সবাইকে ভ্যাকসিন নিতে হবে। যা টোকিওতে ছিল না। 

অ্যাসোসিয়েট প্রেস আরো জানিয়েছে, সকল অ্যাথলেটকে প্রতিদিন করোনা পরীক্ষা করতে হবে। অনুশীলন ও প্রতিযোগিতা করার সময় বাদে সারাক্ষণ মাস্ক পড়ে থাকতে হবে।

আরেকটি বড় বিষয় হলো, অংশগ্রহণকারী অ্যাথলেটরা যদি অন্য কোনো অ্যাথলেট পদক জেতার পর খুশি হন তাহলে তারা শুধুমাত্র হাততালি দিতে পারবেন। চিৎকার-চেঁচামেচি করে অভিবাদন জানানো যাবে না। 

তাছাড়া কেউ যদি বেইজিংয়ে এসেছে করোনায় আক্রান্ত হয়ে যান তাহলে সোজা আইসোলেশনে চলে যেতে হবে। যদি প্রতিযোগিতা চলার সময় করোনামুক্ত হন তাহলে আবার মাঠে নামতে পারবেন। না হয় ভগ্ন মন নিয়ে বাড়ি ফিরতে হবে। 

মানসিক চাপ কমাবেন যেভাবে পরবর্তী

মানসিক চাপ কমাবেন যেভাবে

কমেন্ট