শরীরের তিল ঘোরাবে ভাগ্যের চাকা, জানুন ‘তিল-তত্ত্ব’

শরীরের তিল ঘোরাবে ভাগ্যের চাকা, জানুন ‘তিল-তত্ত্ব’

শরীরের তিল নিয়ে প্রচলিত নানা তত্ত্বকে বলা হয় ‘তিল-তত্ত্ব’।  বিশ্বজুড়ে জাতিভেদে প্রচলিত নানা প্রবাদ বা সংস্কার আলাদা হয়ে থাকে। যেগুলো কেউ কেউ মেনে চলেন আবার অনেকেই এড়িয়ে যান। তবে তিল নিয়ে নানা কথা মানুষের মুখে মুখে চলে আসছে যুগ যুগ ধরে।  

শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, তিলের রং আর আকৃতি প্রভৃতি দেখে- কোনো ব্যক্তির জীবন-ভবিষ্যৎ-ভাগ্য ইত্যাদি সম্পর্কে ধারণা করা যায়। এর নানা নিয়মকানুন আছে, আছে নানা ব্যাখ্যা। এক কথায় বিষয়টিকে 'তিল-তত্ত্ব' বলে।

 

প্রচলিত ধারণা অনুযায়ী, সাধারণত কোনো ব্যক্তির শরীরে ১২টির বেশি তিল থাকাকে শুভ মনে করা হয় না। এর অর্থ, শরীরে মোট ১২টির কম সংখ্যক তিল থাকা শুভ।

আবার, যাদের ভ্রুতে তিল থাকে তাঁরা প্রায়ই ভ্রমণ করেন- এমনটাই বিশ্বাস করেন তিলপ্রেমীরা। কোথাও কোথাও এমনটাও প্রচলিত আছে যে, ডান ভ্রুতে তিল থাকলে সেই ব্যক্তির দাম্পত্য জীবন সুখের হয়। তাহলে, সেক্ষেত্রে বাঁ ভ্রুর তিল অসুখী দাম্পত্য জীবনের সঙ্কেত বহন করে।

 

এদিকে, চোখের পাতায় তিল থাকলে সেই ব্যক্তি সংবেদনশীল হন বলে কথিত আছে। আর যাঁদের ডান চোখের পাতায় তিল থাকে তারা বাঁ চোখের তাছাপাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে থাকেন।

তাছাড়া, কানে তিল থাকা ভাগ্য ও যশের চিহ্ন। কানে তিল থাকলে সেই ব্যক্তি দীর্ঘায়ু হন। আবার, মুখে তিল থাকলে সেই ব্যক্তি ধনী হন। তার জীবনসঙ্গী সুখী হন।

আর, নাকে তিল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিভাসম্পন্ন হন, সুখে থাকেন। ধারণা করা হয়, যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন।

এমনই শরীরের বিভিন্ন অংশের তিল নিয়ে রয়েছে নানা প্রবাদ আর কুসংস্কার। কেউ বিশ্বাস না করলেও তিল তত্ত্ব জানার আগ্রহ রয়েছে প্রায় সবারই। 

হাড়ের ঘনত্ব কমে যাওয়ার উপসর্গ, কী করবেন? পরবর্তী

হাড়ের ঘনত্ব কমে যাওয়ার উপসর্গ, কী করবেন?

কমেন্ট