সহযোগিতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরস্পরবিরোধী : স্বরাষ্ট্রমন্ত্রী
নিখোঁজের এক যুগ পর মালিকের কাছে ফিরল কুকুর
নিখোঁজ হওয়ার ১২ বছর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি কুকুর তার মালিকের কাছে ফিরে এসেছে। জোয়ে নামের ওই কুকুরটিকে সম্প্রতি কেউ গাড়ি থেকে ফেলে দিয়েছে।
স্টকটনের কাছে দুর্গম জায়গায় কুকুরটিকে ফেলে দেওয়ার পর কোনো এক ব্যক্তি তাকে খুঁজে পান। এরপর তিনি পুলিশে ফোন করে কুকুরটির ব্যাপারে জানান।
পুলিশ জানিয়েছে, কুকুরটি বয়স্ক এবং অসুস্থ অবস্থায় থাকার খবর আসে। এটি আসলেই বয়স্ক এবং অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
একজন প্রাণী সেবা কর্মকর্তা কুকুরটির মাইক্রোচিপ পরীক্ষা করেন এবং জানতে পারেন ২০১০ সাল থেকে কুকুরটি নিখোঁজ রয়েছে। জোয়ের মালিক মিশেল বলেছেন, আমি ভাবতেও পারিনি যে- এটা ঘটতে পারে। সত্যিই আমি আবেগতাড়িত হয়েছি।
স্যান জোয়াকুইন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, জোয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার কারণে মাইক্রোচিপ কম্পানি তাকে ২০১৫ সালে মৃত ঘোষণা করেছে।
কুকুরটিকে পরীক্ষা করা প্রাণী সেবা কর্মকর্তা ব্রান্ডন লেভিন মাইক্রোচিপ প্রতিষ্ঠান থেকে মালিকের খোঁজ নেন এবং যোগাযোগের পুরো ঠিকানা সংগ্রহ করেন।
ব্রান্ডন দেখেন, কুকুরটির মালিক এখনো আগের সেই মোবাইল নম্বরই ব্যবহার করছেন। এতে তিনি সম্পূর্ণ অবাক হয়ে যান।
২০১০ সালে জোয়ে যেখানে নিখোঁজ হয়েছিল, সেখান থেকে ৬০ মাইল দূরে তাকে পাওয়া গেছে।
মিশেল বলেছেন, আমরা জোয়ে এবং তার যমজ বোনকে খামার থেকে নিয়েছিলাম। ওই সময় তারা ছয় মাস বয়সি ছিল। সে আরো প্রায় ছয় মাস আমাদের সঙ্গে ছিল। এরপর হারিয়ে যায়। একদিন ২০ মিনিটের জন্য দোকানে গিয়েছিলাম, ফিরে এসে তাকে দেখতে পাইনি।
তিনি আরো বলেছেন, আমি আশা করছি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, সুস্থ করতে এবং তার বাকি জীবন বাঁচতে দিতে সাহায্য করতে পারবো।
কমেন্ট