গরমে তরমুজ খাওয়ার উপকারিতা

গরমে তরমুজ খাওয়ার উপকারিতা

চলছে রোজার মাস সেই সাথে চৈত্রের কাঠফাটা গরম। আর গরমে রোজার দিনে পানি ও পানি জাতীয় ফলের প্রতি মানুষের আগ্রহ এ সময়ে অনেকেরই পছন্দ তরমুজ। শরীর ঠান্ডা করে আবার গলাও ভেজায় এই ফল। কিন্তু শুধু কি শরীরের আর্দ্রতা ধরে রাখার জন্য তরমজু অনেক উপকারী?

পাঁচ হাজার বছর আগে তরমুজের প্রথম দেখা পাওয়া গিয়েছিল মিশরে।

তার পর স্বাদের গুণে এই ফল ছড়িয়ে গিয়েছে বিশ্বের নানা প্রান্তে। তরমুজ হল এমন একটি ফল, যাতে নানা প্রকার অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। সেই সাথে  লাইকোপিন, অ্যাসকর্বিক অ্যাসিড আর সাইট্রুলিন— এই তিনটি অ্যান্টি-অক্সিড্যান্ট সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে তরমুজে। এসব উপাদান হার্টের সমস্যা থেকে শুরু করে ক্যান্সার নিয়ন্ত্রণ করতে পারে।
গরমকালে তরমুজ খাওয়া কেন  জরুরি?

১) তরমুজে ক্যালোরির মাত্রা খুব কম। ফলে এই ফল সকলের জন্যই সমান স্বাস্থ্যকর।

২) এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। ভিটামিন এ, বি ৬, সি তরমুজে রয়েছে ভরপুর। সঙ্গে আছে পটাশিয়ামও।

৩) এতে উপস্থিত সব অ্যান্টি-অক্সিড্যান্ট কোষের ক্ষয় আটকায়, ক্যান্সার প্রতিরোধ করে, হৃদ্‌যন্ত্রের যত্ন নেয়।

৪) চোখ ও ত্বকেরও যত্ন নেয় তরমুজ। এতে আছে ভিটামিন এ এবং সি, দু’টিই ত্বক ও চোখের জন্য ভাল। ভিটামিন বি৬ আছে তরমুজে যা ত্বকের জন্য ভালো।

৫) এতে উপস্থিত পটাশিয়াম আবার পেশী জোর বাড়ায়। শরীরচর্চার পর এক বাটি তরমুজ খেলে পেশীশক্তি বাড়ে।

সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয় পূর্ববর্তী

সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়

টনসিলের অস্ত্রোপচার না করলে যেসব সমস্যা হতে পারে পরবর্তী

টনসিলের অস্ত্রোপচার না করলে যেসব সমস্যা হতে পারে

কমেন্ট