মাঝআকাশে ইন্ডিগো বিমানে যাত্রীর মোবাইলে ধরে গেল আগুন
ইন্ডিগো বিমানের দিব্রুগড়-দিল্লি ফ্লাইটে গতকাল বৃহস্পতিবার এক যাত্রীর মোবাইলে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছে বলে জানানো হয়েছে।
উড়ন্ত বিমানে যাত্রীর মোবাইলে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। দ্রিুগড় থেকে দিল্লি আসার সময় ইন্ডিগোর ৬ই২০৩৭ বিমানটিতে এ ঘটনা ঘটেছে।
বিমানটির একজন ক্রু দেখতে পান এক যাত্রীর মোবাইল থেকে আগুনের স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বের হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, ওই ক্রু সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক যন্ত্রের সহায়তায় মোবাইলটির আগুন নিভিয়ে ফেলেন। পরে বিমানটি বেলা ১২:৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, দিব্রুগড় থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ৬ই ২০৩৭ বিমানে মোবাইল থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ক্রুদের বিপজ্জনক ঘটনাগুলো মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিমানে কোনো যাত্রী বা মালামালের ক্ষতি হয়নি।
কমেন্ট