নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েও বেঁচে গেলেন নারী
কুমিল্লায় দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান এক নারী। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। পরে ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি বেঁচে আছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে জানান কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ভিডিও ফুটেজে দেখে এবং এসআই ইসমাইল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে এক নারী দৌড়ে এসে ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। সাথে সাথে ট্রেনটি তাকে সামনের দিকে নিয়ে যায়। এদিকে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে ট্রেন চলে গেলে আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে তাকে নেওয়া হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন।
এসআই মো. ইসমাইল হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় আমরা আহত অবস্থায় ওই নারীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। শুক্রবার সকালেও দেখতে গিয়েছি। তিনি ভালো আছেন। তিনি কী আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি দুর্ঘটনা। সুস্থ হওয়ার পর বিস্তারিত জানতে পারব। তবে ওই নারী প্রাথমিকভাবে আমাদেরকে এই বিষয়ে কিছুই জানাননি।
কমেন্ট