দেশের আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
যুবকের পেট থেকে বের হলো ৬৩টি কয়েন
মানসিক অবসাদে ভুগতে থাকা যুবক দু’দিন ধরে এক টাকার কয়েন গিলে ফেলেন। এরপর শুরু হয় পেটে অসহ্য যন্ত্রণা। একপর্যায়ে ওই ব্যক্তির পেট থেকে বের করা হয় ৬৩টি কয়েন।
ভারতের জোধপুরে ঘটনাটি ঘটেছে।
৩৬ বছর বয়সী এক ব্যক্তির পেট থেকে মোট ৬৩টি কয়েন বের করা হয়েছে। প্রথমে পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই ব্যক্তিকে।
পরীক্ষা করে চিকিৎসকরা দেখতে পান, ধাতব কিছু রয়েছে রোগীর পেটে। পরে চিকিৎসকরা নিশ্চিত হন, পেটে কয়েন রয়েছে। এরপর ওই ব্যক্তির পেট থেকে কয়েনগুলো বের করা হয়।
জোধপুরের এমডিএম হাসপাতালের একজন চিকিৎসক জানান, অবসাদে ভুগছিলেন ওই রোগী। অবসাদে এক টাকার কয়েন তিনি গিলে ফেলেছেন।
ওই হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান নরেন্দ্র ভার্গব বলেছেন, পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসা লোকটির স্বজনরা জানান, রোগী ১০-১৫টি কয়েন খেয়েছেন। এক্স-রে করার পর দেখা যায় তার পেটে ধাতব কিছু রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, কয়েন বের করার পর রোগী বর্তমানে সুস্থ রয়েছেন।
কমেন্ট