ঈদে বদহজম থেকে বাঁচবেন যেভাবে

ঈদে বদহজম থেকে বাঁচবেন যেভাবে

ঈদুল আজহা মানে শুধু খুশি নয়, ত্যাগ ও আনুগত্য প্রকাশও। আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের প্রতীক হিসেবে পশু কোরবানি দেন। খাবারদাবারের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না অনেকেরই। অতিরিক্ত বা অনিরাপদ খাবারে দেখা দিতে পারে বদহজম বা পেট ফাঁপার মতো বিরক্তিকর উপসর্গ।


এতে উৎসবের আনন্দ বিষাদময় হয়ে যেতে পারে। এ জন্য ঈদের সময় চাই একটু সতর্কতা।

 
বদহজমের সমস্যা হলে আপনি কিছু সহজ ঘরোয়া প্রতিকার অনুসরণ করতে পারেন—

গরম পানি পান করুন : গরম পানি খাবার পর পেটের অস্বস্তিকর অনুভূতি কমাতে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়া দ্রুততর করতে সাহায্য করে এবং খাবারের পর অস্বস্তি কমায়।


পিপারমিন্ট চা বা আদা চা পান করুন : পিপারমিন্ট বা আদা হজমে সহায়তা করে। পিপারমিন্টের চা পেটের গ্যাস ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। আদা গ্যাস থেকে মুক্তি পেতে সহায়ক এবং এটি পেটের যন্ত্রণাও কমাতে পারে।

হালকা হাঁটাচলা করুন : খাবারের পর কিছু সময় হাঁটাহাঁটি করলে হজমের প্রক্রিয়া দ্রুততর হয় এবং পেটের অস্বস্তি কমতে সাহায্য করে।


তবে খুব ভারী শারীরিক কাজ করা উচিত নয়।
ফলমূল খাওয়া : কলা, আপেল বা পেয়ারার মতো কিছু সহজপাচ্য ফল খেলে পেটের সমস্যা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে কলা পেটের জন্য খুব উপকারী।

অ্যান্টাসিড খাওয়া : যদি আপনি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যায় ভুগছেন, তবে আপনি অ্যান্টাসিড বা গ্যাসের ট্যাবলেট নিতে পারেন, তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত।

পানির পরিমাণ বাড়ান : বেশি পানি খাওয়ার চেষ্টা করুন, তবে খাবারের সাথে নয়, খাবারের পর পানি পান করুন।

এতে খাবার দ্রুত হজম হতে সাহায্য করবে।
হালকা খাবার খাওয়া : বদহজমের পর তেল ও মশলা থেকে দূরে থাকুন। হালকা ও সহজপাচ্য খাবার যেমন খিচুড়ি, সাদা ভাত, মিষ্টি আলু বা দুধ দিয়ে খাওয়া যেতে পারে।

দারুচিনি : হজমের সমস্যা দেখা দিলে একটুকরা দারুচিনি ভালো করে চিবিয়ে রস খেতে পারেন। এতে বদহজমের সমস্যা দূর হবে।

জিরা : বদহজম নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ করে। এক গ্লাস পানিতে সামান্য জিরা মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। এতে তাৎক্ষণিক বদহজমের সমস্যা দূর হবে। কিংবা খাবার গ্রহণের পর বা পেটে গ্যাস অনুভব করলে একমুঠো জিরা চাবাতে থাকুন।

আপেল সিডার ভিনেগার : হজম প্রক্রিয়া সচল রাখতে অ্যাপেল সিডার ভিনেগার বেশ কার্যকর। এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, এক কাপ গরম পানি এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ বদহজম উপশম করবে এবং পেটের গ্যাস দূর করবে। বুকজ্বালা জনিত অস্বস্তি কমাতেও এর ভূমিকা রয়েছে।

 

উল্টে পড়া ট্রাক থেকে পালালো ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি পরবর্তী

উল্টে পড়া ট্রাক থেকে পালালো ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

কমেন্ট