শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
গ্যাস-অম্বল দূরে রাখবে জিরা, খেতে হবে যেভাবে
জিরা এমন একটি মসলা, যা শুধু স্বাদ বৃদ্ধির জন্যই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেকোনো রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে এই মসলা। স্বাদ বাড়ানোর পাশাপাশি এই মসলায় আছে ভিটামিন বি-১২-এর ভাণ্ডার।
এই ভিটামিন বি-১২ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কারণ, এর অভাবে শরীরে ক্লান্তি, দুর্বলতা, মানসিক বিভ্রান্তি, স্নায়ুতন্ত্রের সমস্যা ও রক্তাল্পতার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ভিটামিন বি-১২ শুক্রাণু বাড়ায়, যৌনক্ষমতা ত্বরান্বিত করে। সে ক্ষেত্রেও এটি কার্যকর।
আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলেন, বাটার মিল্কের সঙ্গে জিরা পান করলে পেট ঠাণ্ডা থাকে এবং পেটের সমস্যাও দূর হয়।
এতে থাকা আয়রন, তামা, ক্যালসিয়াম, জিংক, পটাসিয়ামের মতো উপাদান জিরাকে খুবই উপকারী করে তোলে।
জিরার বৈজ্ঞানিক নাম কিউমিনাম সাইমিনাম। এটি ভিটামিন বি-১২ সমৃদ্ধ। ভিটামিন বি-১২-এর ঘাটতি পূরণের জন্য বিভিন্ন উপায়ে এই মসলা খাদ্যতালিকায় যুক্ত করা যেতে পারে।
সকালে খালি পেটে জিরার পানিও পান করতে পারেন। একে হজমের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এই মসলাতে উপস্থিত বৈশিষ্ট্যগুলো হজমশক্তি ভালো করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। আপনি যদি প্রতিদিন জিরা পানি পান করেন, তাহলে এটি ওজন কমাতেও সাহায্য করতে পারে।
কমেন্ট