যেভাবে পনির রান্না করলে খেতে চাইবেন বারবার

যেভাবে পনির রান্না করলে খেতে চাইবেন বারবার

দুগ্ধজাত খাবার পনিরকে দেখতে ভারতীয় খাবার মনে হলেও এটি মূলত দক্ষিণ এশিয়ার খাবার। বিভিন্ন ধরনের খাবার রান্নার পাশাপাশি পনির এমনতেও খাওয়া যায়। এতে রয়েছে অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণ, যা শরীরের গঠনগত উন্নয়নে সহায়তা করে।

সাধারণত দুধের ছানা থেকে পনির তৈরি করা হয়।


ভারতীয় উপমহাদেশে এই খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। একে কটেজ চিজ নামেও অনেকে চেনে। সাধারণত গরু, ছাগল ও ভেড়ার দুধ থেকে সুস্বাদু পনির তৈরি করা হয়।
দেখতে শুভ্র ও সুন্দর এই মিষ্টান্ন বাংলাদেশে খুব কম পাওয়া যায়।


তবে আপনি চাইলে বাড়িতেই এই পনিরের রেসিপিটা ট্রাই করতে পারেন। রান্না করতেও সহজ। খেতেও দারুণ। তাই পনির খেতে মন চাইলেই বানাতে পারেন।

 
উপকরণ

ফ্রেশ পনির ১ কাপ
সিদ্ধ আলু চটকানো ২ কাপ
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ মিহি কুচি ৪ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
ডিম ১টি
ময়দা ৪ টেবিল চামচ
চালের গুঁড়া ৪ টেবিল চামচ
ঘি ৪ টেবিল চামচ
তেল ২ টেবিল চামচ
আরো পড়ুন
হাত-পা সব সময় ঠাণ্ডা থাকে? শরীরে লুকিয়ে থাকতে পারে যেসব রোগ
হাত-পা সব সময় ঠাণ্ডা থাকে? শরীরে লুকিয়ে থাকতে পারে যেসব রোগ

 
টমেটো কুচি ১/৪ কাপ
কাঁচামরিচ ফালি ৪টি
দারচিনি ২ টুকরা
এলাচ ২ টি
চিনি ১ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
পেস্তা বাদাম কুচি পরিমাণমতো
প্রণালী

ডিম, ময়দা, চালের গুঁড়া বাদে বাকি উপকরণ একসঙ্গে মাখিয়ে ১০-১২ ভাগ করে গোল গোল কোফতা তৈরি করুন। ময়দা ও চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে রাখুন। এবার ডিম ফেটিয়ে কোফতা ডিমে ডুবিয়ে ময়দার মিশ্রণে গড়িয়ে গরম ডুবো তেলে বাদামি রং করে ভাজুন।

 
এরপর তেল, ঘি গরম করে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ নরম হলে টমেটো কুচি, দারচিনি, এলাচ, কাঁচা মরিচ, লবণ, চিনি দিয়ে আবার ভাজুন।


টমেটো নরম হলে আধকাপ পানি দিন।
পানি ফুটে উঠলে লেবুর রস দিয়ে কিছু বেরেস্তা ও কোফতা দিয়ে কিছুক্ষণ আঁচে রেখে নামিয়ে নিন। সার্ভিং ডিশে ঢেলে বাকি বেরেস্তা ও পেস্তাবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

বন্ধ হচ্ছে পিৎজা হাটের ৬৮ রেস্তোরাঁ, চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী পরবর্তী

বন্ধ হচ্ছে পিৎজা হাটের ৬৮ রেস্তোরাঁ, চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী

কমেন্ট