সোনালি নাকি কালো কিশমিশ, চুল-ত্বক ভালো রাখতে কোনটি খাবেন

সোনালি নাকি কালো কিশমিশ, চুল-ত্বক ভালো রাখতে কোনটি খাবেন

পোলাও, পায়েস বা মিষ্টিজাতীয় খাবারে কিশমিশের ব্যবহার অনেক আগে থেকেই চলে আসছে। কিশমিশ শুধু খেতেই ভালো নয়, এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। কিশমিশ সাধারণত সোনালি রঙের হয়!

কিন্তু আজকাল বাজারে কালো কিশমিশেরও দেখা পাওয়া যায়! কিন্তু এই দুই কিশমিশের মধ্যে কোনটির পুষ্টিগুণ বেশি, তা জানার আগ্রহ অনেকের। আর এই প্রশ্নের উত্তর জানালেন পুষ্টিবিদ শ্বেতা জে পঞ্চাল! চলুন, জেনে নেওয়া যাক—

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওতে পুষ্টিবিদ শ্বেতা জে পঞ্চাল দুই ধরনের কিশমিশ সম্পর্কে জানালেন।


সোনালি আর কালো কিশমিশের মধ্যে ফারাক কোথায়, সেটিও আলোচন করেন তিনি।

চকচকে সোনালি রঙের এই কিশমিশ দেখতে ভালো লাগে! কিন্তু মাথায় রাখবেন, এই রং কিন্তু প্রাকৃতিক নয়। সালফার ডাই-অক্সাইড রাসায়নিক ব্যবহার করে এই রং আনা হয়।

পুষ্টিবিদ জানিয়েছেন, সোনালি কিশমিশে কেমিক্যাল প্রয়োগ করা হয়, যাতে ভালো রং ধরে এবং বেশিদিন টেকে।


কিন্তু কালো কিশমিশে কেমিক্যাল ও প্রিসারভেটিভ দেওয়া হয় না। রোদে শুকানোর ফলে কিশমিশের রং হয় কালো।
সোনালি কিশমিশ এনার্জি আর পটাশিয়ামের ভরপুর উৎস। কিন্তু যদি অ্যাজমা বা পেট সংক্রান্ত রোগে ভোগেন, তাদের সোনালি কিশমিশ খাওয়া এড়িয়ে চলা উচিত।


কারণ, কিশমিশে যে সালফার দেওয়া হয়, তা অন্ত্রের জন্য ক্ষতিকারক। এর ফলে পেটফাঁপার সমস্যা বাড়তে পারে।

 
পুষ্টিবিদ জানিয়েছে, নিয়মিত সোনালি রঙের কিশমিশ খেলে লিভারের ক্ষতি হয়, বিশেষত যদি কেউ আইবিএস, এসিডিটি ও হরমোনের সমস্যায় ভোগেন।

অন্যদিকে, কালো কিশমিশ প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে তৈরি হয়। এতে কোনো রাসায়নিক যোগ করা হয় না।


যাদের পলিসিস্টিক ওভারির সমস্যা রয়েছে, যারা প্রি-মেনস্ট্রুয়াল সিন্ড্রোমে ভোগেন, যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম, তাদের জন্য কালো কিশমিশ উপকারী।
ইনস্টাগ্রাম ভিডিওতে পুষ্টিবিদ জানিয়েছেন, কালো কিশমিশে রয়েছে আয়রন এবং বি-কমপ্লেক্স ভিটামিন, যা রক্তাল্পতা কমায় এবং এনার্জি বাড়ায়। এ ছাড়া এর পলিফেনল ও অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ প্রদাহ কমিয়ে দেহকে আরো সুস্থ রাখতে সাহায্য করে।

 
কালো কিশমিশে রয়েছে প্রি-বায়োটিক ফাইবার, যা অন্ত্রের ভালো ব্যাক্টেরিয়াকে পুষ্টি প্রদান করে, ফলে হজম ক্ষমতা উন্নত হয়।

বয়স্কদের খাদ্যতালিকায় যেসব কারণে তিল রাখা জরুরি পরবর্তী

বয়স্কদের খাদ্যতালিকায় যেসব কারণে তিল রাখা জরুরি

কমেন্ট