৪০-এও ত্বক টানটান রাখার ৫ অভ্যাস

৪০-এও ত্বক টানটান রাখার ৫ অভ্যাস

বার্ধক্য মানুষের জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু সময়ের আগেই তার ছাপ পড়ে গেলে তা কারো জন্যই সুখকর নয়। একসময় কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সমস্যা খুব একটা দেখা যেত না। কিন্তু এখন বদলে যাওয়া জলবায়ু, দূষণ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ৪০ পেরোনোর আগেই অনেকের ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠছে।


ত্বক হারাচ্ছে তার স্বাভাবিক জেল্লা।
তবে প্রতিদিনের কিছু সহজ অভ্যাস মেনে চললে ত্বকের তারুণ্য অনেকটাই ধরে রাখা সম্ভব। সেসব অভ্যাস কী কী, তা জানুন আজকের প্রতিবেদনে।

পর্যাপ্ত পানি পান

সারা দিনে যথেষ্ট পরিমাণ পানি খাওয়া খুবই জরুরি।


বিশেষ করে ঘুম থেকে ওঠার পর পানি খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী। পানি শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে।
নিয়মিত শরীরচর্চা ও ধ্যান

আলস্যকে প্রশ্রয় না দিয়ে প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করুন। এর পাশাপাশি ধ্যান বা মেডিটেশন করলে মানসিক চাপ কমে।


কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে তার নেতিবাচক প্রভাব ত্বকের ওপর কম পড়ে।
আরো পড়ুন
দুপুরে না খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে যে ৫ বিপদ!
দুপুরে না খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে যে ৫ বিপদ!

 
সকালে ত্বকের যত্ন নিন

রাতে ঘুমের সময় মুখে তেল ও ময়লা জমে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে মুখ পরিষ্কার করা দরকার। একটি উপযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে ত্বক পরিষ্কার ও সতেজ থাকে।

প্রসেসড খাবার কমান

ফাস্ট ফুড, অতিরিক্ত লবণ ও চিনি রয়েছে এমন খাবার ত্বকের জন্য ভালো নয়।


এসব খাবার শুধু ত্বক নয়, পুরো শরীরের ওপরেই খারাপ প্রভাব ফেলে।
দুশ্চিন্তা ও নেশা থেকে দূরে থাকুন

অতিরিক্ত মানসিক চাপ ত্বকের ক্ষতি করে। ধূমপান বা অ্যালকোহলের মতো নেশাও ত্বককে দ্রুত নিষ্প্রভ করে দেয়। এগুলো ত্বকে বলিরেখা বাড়ায়, শুষ্কতা সৃষ্টি করে এবং স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে।

ঘুমের আগে ফোন ব্যবহার, নীরবে বাড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকি পরবর্তী

ঘুমের আগে ফোন ব্যবহার, নীরবে বাড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকি

কমেন্ট