সন্ত্রাসী দল বিএনপি চায় আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে: ওবায়দুল কাদের

সন্ত্রাসী দল বিএনপি চায় আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে। কাজেই মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় সেটাই দেখা হবে।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহিদদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি। তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

 ১৯৭৫ সালের ১৫ আগস্টে হত্যাকান্ড ঘটিয়েছিল জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী পরবর্তী

১৯৭৫ সালের ১৫ আগস্টে হত্যাকান্ড ঘটিয়েছিল জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী

কমেন্ট