সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৩১ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সহসভাপতি মো. রকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৮ আগস্ট) আসন্ন সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের লক্ষ্যে সারা দেশের ছাত্রলীগ নেতাদের নিয়ে বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিকেল ৩টায় শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত।

ছাত্রলীগের সহসভাপতি মো. রকিবুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ আগস্ট আমাদের সাধারণ সম্মেলনে যোগ দেবেন। এটিকে গৌরবময় ও সফল করতে আজ আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটি অভ্যন্তরীণ বৈঠকের আয়োজন করেছি। সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন সম্মেলন ঐতিহাসিক হতে যাচ্ছে।’

সন্ত্রাসী দল বিএনপি চায় আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে: ওবায়দুল কাদের পরবর্তী

সন্ত্রাসী দল বিএনপি চায় আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে: ওবায়দুল কাদের

কমেন্ট