ছাত্রলীগের ছাত্রসমাবেশে নেতা-কর্মীদের ভিড়ে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান এলাকা

ছাত্রলীগের ছাত্রসমাবেশে নেতা-কর্মীদের ভিড়ে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান এলাকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকাল ৩টায় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রলীগ আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী সমাগমের টার্গেট করা হয়েছে। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে।


শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটের সামনে জড়ো হতে থাকেন। মিছিল-স্লোগানে টিএসসি গেইট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেইটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মুখরিত হয়ে উঠেছে।



এ সময় নেতা-কর্মীদের 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা সরকার, বার বার দরকার', বিএনপি-জামায়েতের কালো হাত, ভেঙে দাও' স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানান আয়োজকরা। এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

আন্দোলনে ব্যর্থ হয়ে ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন বিএনপি: কাদের পরবর্তী

আন্দোলনে ব্যর্থ হয়ে ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন বিএনপি: কাদের

কমেন্ট