আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচনী জনসভা শুরু হবে সিলেট থেকে

আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচনী জনসভা শুরু হবে সিলেট থেকে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিলেট থেকে। সোমবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এতথ্য দেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সেই জনসভার দিন-তারিখ জানাননি তিনি।
 
এসময় ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


তিনি বলেন, আমাদের নেত্রী তার প্রথম নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন। সেই সভায় আপনারা সবাই দলে দলে যোগ দেবেন। সিলেটের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। আগের জনসভায় আমরা কয়েক লাখ লোকের সমাবেশ দেখে এসেছি।

বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল: ওবায়দুল কাদের পরবর্তী

বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

কমেন্ট