আমরা নির্বাচন করতে এসেছি, নাটক করার জন্য আসি নাই: জাপা মহাসচিব

 আমরা নির্বাচন করতে এসেছি, নাটক করার জন্য আসি নাই: জাপা মহাসচিব

জাতীয় পার্টি (জাপা) শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা এমন প্রশ্নে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচন করতে এসেছি। নাটক করার জন্য আসি নাই।


বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বনানীর জাপা চেয়ারম্যান জিএম কাদেরের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্নেও আমরা বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে সে রকম চিন্তাই আমাদের মধ্যে আছে। কাজেই নির্বাচন থেকে চলে যাব কেন?

জোট-মহাজোটে যাওয়ার সিদ্ধান্তে জাতীয় পার্টি নেই জানিয়ে তিনি বলেন, জোট-মহাজোটের বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কোনো দরখাস্ত করিনি। আরপিও অনুযায়ী যদি জোট-মহাজোট করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়ে জানিয়ে দিতে হয়।

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের বিষয়ে জাপা মহাসচিব বলেন, গত রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাদের সঙ্গে আমরা অনেকক্ষণ আলাপ করেছি, খোশ-গল্প করেছি। নির্বাচন কীভাবে, যাতে ভালোভাবে হয়। ভোটাররা কীভাবে আসবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কী হবে, প্রশাসনের কী ভূমিকা থাকবে, শৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে, নির্বাচন কমিশনের কী ভূমিকা থাকবে, আওয়ামী লীগের কর্মীদের কী ভূমিকা থাকবে- এসব নিয়ে অনেক আলোচনা করেছি।

বিএনপি নির্বাচন বয়কট করে পণ্ড করার জন্য ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের পরবর্তী

বিএনপি নির্বাচন বয়কট করে পণ্ড করার জন্য ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

কমেন্ট