নির্বাচনি খেলা শেষ হয়েছে, এখন রাজনীতির খেলা চলবে: ওবায়দুল কাদের

নির্বাচনি খেলা শেষ হয়েছে, এখন রাজনীতির খেলা চলবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের খেলা শেষ হলেও রাজনীতির খেলা চলবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি খেলা শেষ হয়েছে। এখন রাজনীতির খেলা চলবে।এখনো পথে পথে নানা বাধা-বিপত্তি চলছে। বিএনপি, গণতন্ত্রের শত্রুরা এখনো হুমকি দিচ্ছে। মানুষ পুড়িয়ে মেরেছে। তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সে দূর থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছে।

তিনি বলেন, এদের চেতনায় স্বাধীনতা নেই। এদের চেতনায় দ্বিজাতিতত্ত্ব। আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মাথা গরম করা যাবে না। এতবড় নির্বাচন। কিন্তু তেমন কোনো সহিংসতা হয়নি। পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। কঙ্গোতে দেখলাম ইন্টারনেট বন্ধ। বিদ্যুৎ নেই। পরে ফল প্রকাশ। এমন নির্বাচন আমরা করিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ৪৮ বছরের সবচেয়ে সাহসী নেতা শেখ হাসিনা। তিনি আমাদের আশার বাতিঘর। বীর বাঙালির বীরকন্যা। সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানুষকে ভালোবেসে মানুষের মধ্যে ঠাঁই করে নিয়েছেন। 

এ সময় শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনাকে অভিনন্দন। আপনি সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আপনাকে অভিনন্দন।বাংলাদেশ আওয়ামী লীগের ৪২ বছর ধরে আপনি নেতৃত্ব দিয়ে আসছেন, সেই দলের বিপুল বিজয়ে আপনাকে অভিনন্দন। 

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (বুধবার) সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংসদে পার্লামেন্ট পার্টির বৈঠকে আমাদের নেতা সংসদ নেতা নির্বাচিত হওয়ার মাহেন্দ্রক্ষণ।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি-জামায়াত এবারো ব্যর্থ হয়েছে, তাঁদের সব অভিযোগ ভিত্তিহীন: ওবায়দুল কাদের পরবর্তী

বিএনপি-জামায়াত এবারো ব্যর্থ হয়েছে, তাঁদের সব অভিযোগ ভিত্তিহীন: ওবায়দুল কাদের

কমেন্ট