বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে : নাহিদ

বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে : নাহিদ

বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই জাতীয় সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের কাগুজে মূল্যে আমরা বিশ্বাসী নয়। জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, সেটার নিশ্চয়তা পাওয়ার পরই এনসিপি স্বাক্ষর করবে।


সেক্ষেত্রে আমরা সাংবিধানিক একটি আদেশের কথা বলেছি। যে আদেশটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করবেন।

 

অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে : মির্জা ফখরুল পরবর্তী

অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে : মির্জা ফখরুল

কমেন্ট