নির্বাচন এলেই একটি দল ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায়: সালাহউদ্দিন
নির্বাচন এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায়, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায়, যারা মুসলমানদের বিভ্রান্ত করে ক্ষতি করতে চায়— দেশবাসীকে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার ইসলামবিদ্বেষী ছিল। নিজেদের স্বার্থ হাসিল করতে তারা আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি এখন বিলুপ্তির পথে। সবাইকে এখন আদর্শিক ও সৎ রাজনীতি করতে হবে।”
জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আজমতে সাহাবা সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির আল হাবিবসহ হেফাজতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীরা।
কমেন্ট