জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

সরকারের পক্ষ থেকে গণভোট প্রশ্নে দলগুলোকে এক সপ্তাহের সময় বেধে দেওয়ার পর জরুরি বৈঠকে বসেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করছেন বলে দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি, যেখানে সরকারের ঘোষণার প্রেক্ষাপটে দলটির অবস্থান তুলে ধরা হবে।


বাংলাদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত ৪৮ দফা প্রস্তাব নিয়ে গণভোট আয়োজনের যে প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশে করেছে, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দলগুলো।

কমিশন তাদের সুপারিশে বলেছে, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথোপযুক্ত সময়ে অথবা উক্ত নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে।

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি পরবর্তী

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি

কমেন্ট