সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না: আমীর খসরু
নির্বাচনী কাজ পূর্ণ উদ্যমে চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না।’
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের আগামীকালের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘দলটি নিষিদ্ধ, তাদের কর্মসূচিও স্থগিত আছে। তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই। সংহিসতা করলে সরকারকেই তা নিয়ন্ত্রণ করতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না। বরং নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে উৎসাহ উদ্দীপনায় চলছে।’
বিদেশি কূটনীতিকরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বরং তারা সহযোগিতা করতে প্রস্তুত।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে আগামীতে আইন শৃঙ্খলা বাহিনী আরও শক্ত থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে সকল সহিংসতা নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব।’
কমেন্ট