প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের বার্ষিক আয় ৭ লক্ষাধিক টাকা

প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের বার্ষিক আয় ৭ লক্ষাধিক টাকা

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ। তিনি ব্যারিস্টার ফুয়াদ নামেই বেশি পরিচিত।

ফুয়াদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তার বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা। এর মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা তিনি আইনজীবী হিসাবে চেম্বার থেকে বছরে সম্মানী পান। বাকি তিন লাখ ছাব্বিশ হাজার টাকা তিনি ইউটিউব ও টকশো থেকে আয় করেন বলে হলফনামায় দেখিয়েছেন। এর বাইরে ব্যারিস্টার ফুয়াদের আর কোনো আয় নেই বলে তিনি উলে­খ করেছেন।

ফুয়াদের নিজের নগদ দুই লাখ টাকা ও স্ত্রীর পঞ্চাশ হাজার টাকা রয়েছে বলেও উলে­খ করেছেন তিনি।

এর বাইরে ব্যাংকে ফুয়াদের নিজের সাড়ে তিন লাখ টাকা ও স্ত্রীর ১৮ হাজার টাকা সঞ্চয় রয়েছে। বরিশাল-৩ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন: সালাহউদ্দিন আহমদ পরবর্তী

বাংলাদেশে গণমানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন: সালাহউদ্দিন আহমদ

কমেন্ট