সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

এদিন বিকেলে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই, আমরা উদ্বিগ্ন : মির্জা ফখরুল পরবর্তী

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই, আমরা উদ্বিগ্ন : মির্জা ফখরুল

কমেন্ট