জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর
আওয়ামী লীগ পচা পানির কচুরিপানা থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পচা পানির কচুরিপানার মধ্য থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ শীর্ষক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, যারা সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল এবং মানুষের বাঁচার সব অধিকার কেড়ে নিয়েছিল; তারা আজকে নানা কায়দায়, নানাভাবে তাদের চুরি করা টাকা, পাচার করা লক্ষ কোটি টাকা ব্যবহার করে সমাজ ও দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘আমাদের ১৭ বছর দমাতে পারেননি। বাড়িতে বাড়িতে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছেন।
জনির মতো অসংখ্য সৈনিক, জাতীয়তাবাদের সৈনিককে আপনারা হত্যা করেছেন। চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য নেতৃবৃন্দকে আপনারা গুম করেছেন। সেই গুমের রাজত্ব কি আবার ফিরে আসবে? জনগণ কি সেটা সমর্থন দেবে? আবার কি ক্রসফায়ার ফিরে আসবে? জনগণ কি সেটাকে সমর্থন দেবে? না।’
প্রধানমন্ত্রী এই উপদেষ্টা বলেন, ‘আজকে দেশ অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।
এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে। কিন্তু সেটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। জাতীয়তাবাদী শক্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্বপ্রিয় মানুষ, সবাই একত্রিত হয়ে ফ্যাসিবাদের যেকোনো ধরনের ইঙ্গিত ও অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করবে।’
কমেন্ট