প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ আস্থা রয়েছে: সার্জিও গর
সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক বসেছে ক্ষমতাসীন বিএনপি।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।
দলীয় সূত্র জানায়, আজকের সভায় রাষ্ট্রপতি পদে একাধিক যোগ্য প্রার্থীর গুণাবলি ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা থাকলেও মূল সিদ্ধান্তের ক্ষমতা শীর্ষ নেতৃত্বের হাতেই ন্যস্ত করার সম্ভাবনা প্রবল।
কমেন্ট