এখন লিভারপুল ম্যাচের আগে এখন ভালোভাবে ঘুমাতে পারব- ক্লপের বিদায় ঘোষণার পর গার্দিওলা
ইংল্যান্ডে একটা সময় মূল দ্বৈরথ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের। পেপ গার্দিওলা আসার পর সেটা হয়ে গেছে ম্যানচেস্টার সিটি-লিভারপুল। অন্যভাবে বললে পেপ গার্দিওলা বনাম ইয়ুর্গেন ক্লপ। সিটি-লিভারপুলের হাই ভোল্টেজ ম্যাচে এই দুইজনের প্রখর মস্তিষ্কের লড়াইটাই ছিল বেশি।
ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণাতেই গার্দিওলার এমন মন্তব্য যে ‘লিভারপুল ম্যাচের আগে এখন ভালোভাবে ঘুমাতে পারব।’
প্রতিদ্বন্দ্বী কোচের বিদায়ে তাঁকে বড় করে দেখানোর একটু ভিন্ন উপায়ই বেছেছেন গার্দিওলা। খোলাখুলি এটাও বলেছেন, ‘সে-ই ছিল আমার মূল প্রতিদ্বন্দ্বী। অবশ্যই তাঁকে আমি মিস করব।
’ গত রাতে টটেনহাম হটস্পারের মাঠে এফএ কাপে ১-০ গোলে জয়ের পর ক্লপের লিভারপুল ছাড়া নিয়ে কথা বলেছেন ম্যানচেস্টার সিটি কোচ। টটেনহাম নতুন স্টেডিয়াম বানানোর পর এই মাঠে সিটির এটিই প্রথম জয়। ম্যাচের একেবারে শেষদিকে নাথান একের একমাত্র গোল জয় পায় গার্দিওলার দল। কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচ ছিল এটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৭ ম্যাচে এটি টানা সপ্তম জয় সিটিজেনদের। টটেনহামের মাঠে জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে তাঁর কণ্ঠে পুরো তৃপ্তি, ‘অসাধারণ পারফরম্যান্স ছিল আজ আমাদের। আমি পুরোপুরি সন্তুষ্ট, ম্যাচের প্রথম মিনিট থেকে শেষ অবধি।’
কমেন্ট