নৈশ ক্লাবে রাশফোর্ড, অনুশীলনের পর ছিলেন না ম্যাচেও
এফএ কাপে চতুর্থ রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলেননি মার্কাস রাশফোর্ড। গত শুক্রবারে করেননি অনুশীলনও। কিন্তু ইংলিশ গণমাধ্যমগুলো বলছে, গত বৃহস্পতিবার রাতে বেলফাস্টের একটি নৈশ ক্লাবে দেখা গেছে রাশফোর্ডকে। এরপরেই দিনই অনুশীলনে আসেননি ইংলিশ এই ফরোয়ার্ড।
কারন হিসেবে এরিক টেন হাগকে অসুস্থতার কথা জানিয়েছিলেন রাশফোর্ড।
গতরাতে নিউপোর্টের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে কেন রাশফোর্ড ছিলেন না তাঁর জবাব দিতে হয়েছে রেড ডেভিল কোচ এরিক টেন হাগকে। ম্যাচের পর এই ডাচ কোচ বলেছেন,'সে অসুস্থতার কথা জানিয়েছে।
বাকিটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি এটা দেখব, আমরা এটা দেখব।'
টেন হাগ বলেছেন, সে আসার পর থেকেই দেখছেন ক্লাবে শৃঙ্খলা সেভাবে মেনে চলা হয়না। এর আগে গত মৌসুমে ঘুম থেকে দেরি করে ওঠার কারণে টিম মিটিংয়ে উপস্থিত হতে পারেননি রাশফোর্ড।
যেকারণে ওলভসের বিপক্ষে স্কোয়াড থেকে তাঁকে বাদ দেন টেন হাগ।
সংবাদ সম্মেলনে তাই দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ছুঁড়ে সাংবাদিকরা। জবাবে এরিক টেন হাগ বলেছেন,'এই ব্যাপার নিয়ে আর কথা বলতে চাই না। আমরা আগেও এটা নিয়ে কথা বলেছি। আমরা ভালো একটি ম্যাচ খেলেছি এবং সামনে এগোতে চাই।
' সাবেক ইংলিশ তারকা অ্যালান শিয়ারার অবশ্য এর পেছনে টেন হাগের দায় দেখছেন,'সে প্রতিভা নষ্ট করতে পারে না, এটা ঠিক নয় এবং তার দরকার শক্তিশালী ব্যবস্থাপনা।'
গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন রাশফোর্ড। করেছিলেন ৩০ গোল। তাতে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এবার চেনা ছন্দে নেই এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত করেছেন মাত্র চারটি গোল।
কমেন্ট